Sunday, April 12, 2026

গদিচ্যুত হওয়ার পর প্রথম প্রতিক্রিয়া ইমরানের, কী বলছেন?

Date:

Share post:

পাকিস্তানে দীর্ঘ রাজনৈতিক অস্থিরতার পর শনিবার গভীর রাতে ইমরান সরকারের পতন হয়েছে। ইমরান খানকে (Imran Khan) অনাস্থা প্রস্তাবের মাধ্যমে অপসারণ করা হয়েছে। অনাস্থা প্রস্তাবে হেরে যাওয়ার পর ইমরান প্রথম প্রতিক্রিয়া দিয়েছেন।  বলেছেন, স্বাধীনতা সংগ্রাম আবার শুরু হয়েছে।

ইমরান খান (Imran Khan) ট্যুইট করেছেন, ‘১৯৪৭ সালে পাকিস্তান স্বাধীনতা পেয়েছিল, কিন্তু শাসন পরিবর্তনে বিদেশী ষড়যন্ত্রের বিরুদ্ধে আজ আবার শুরু হল স্বাধীনতা সংগ্রাম। একটি দেশের জনগণ সর্বদা তাদের সার্বভৌমত্ব এবং গণতন্ত্র রক্ষা করে।’

আরও পড়ুন-কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতিকে সামনে পেয়ে তেলের দাম নিয়ে সরব কংগ্রেস নেতা, ভাইরাল ভিডিও

একই সঙ্গে রাজনৈতিক পিচে ইমরান খান বোল্ড হওয়ার পর এখন নতুন সরকারের প্রস্তুতি শুরু হয়েছে। শাহবাজ শরিফকে প্রধানমন্ত্রী প্রার্থী করা হয়েছে বলে পাক সংবাদ মাধ্যম সূত্রে খবর। সোমবার বেলা ১১.৩০ মিনিটে সংসদে অধিবেশন ডাকা হবে। সেখানে নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করা হবে। ইমরান সরকারের পতন ও নতুন সরকার গঠনের আগে পাকিস্তানে নিরাপত্তা বাড়ানো হয়েছে। এনওসি ছাড়া কোনো রাজনীতিবিদ বা সরকারি কর্মকর্তার দেশ ছাড়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

শনিবার রাতে পাকিস্তানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের পক্ষে ১৭৪টি ভোট পড়ে। যদিও বিরোধিতায় একটি ভোটও পড়েনি। ইমরান পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী, যাকে অনাস্থা প্রস্তাবের মাধ্যমে অপসারণ করা হয়েছে। যদিও পাকিস্তানের ইতিহাসে এখন পর্যন্ত কোনো প্রধানমন্ত্রী তার মেয়াদ পূর্ণ করতে পারেননি।

Related articles

IPL: কঠিন সময়ে স্বস্তির খবর, ফিট সার্টিফিকেট পেলেন নাইট তারকা

টানা চার ম্যাচে জয়হীন, লিগ টেবলেও সবার নীচে, কঠিন সময়েও স্বস্তির খবর কেকেআরে(KKR)। অবশেষে ফিট সার্টিফিকেট পেলেন পাথিরানা।...

সব চেষ্টা শেষ, মুম্বইয়ের হাসপাতালে প্রয়াত শিল্পী আশা ভোঁসলে

সঙ্গীত জগতে নক্ষত্র পতন। ৯২ বছর বয়সে মুম্বইয়ের হাসপাতালে প্রয়াত শিল্পী আশা ভোঁসলে। হাসপাতালের তরফে ঘোষণা করার পরে...

মণিপুরে শহিদ বাংলার জওয়ান, অভিষেকের নিশানায় মোদি-শাহ  

মণিপুরের দুর্গম পাহাড়ি এলাকায় দেশের নিরাপত্তার দায়িত্ব পালন করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে শহিদ হলেন মালদহের বাসিন্দা বিএসএফ জওয়ান...

রক্ষণাবেক্ষণ-মেরামতির কাজের জন্য শিয়ালদহ ও হাওড়া ডিভিশনে গুচ্ছ ট্রেন বাতিল

ফের রেললাইন ও সিগন্যালিংয়ের রক্ষণাবেক্ষণ, মেরামতির কাজের জন্য হাওড়া ও শিয়ালদহ (Howrah-Saaldah) ডিভিশনের বিভিন্ন শাখায় একগুচ্ছ লোকাল ও...