Tuesday, April 7, 2026

KKR: দিল্লির কাছে ৪৪ রানে হার নাইটদের

Date:

Share post:

জয়ের রথ থামল কলকাতা নাইট রাইডার্সের (KKR)। রবিবার দিল্লি ক‍্যাপিটালসের (Delhi Capitals) কাছে ৪৪ রানে হারল শ্রেয়স আইয়রের (Shreyas Iyer) দল। চার উইকেট নিয়ে ম‍্যাচের সেরা কুলদীপ যাদব (Kuldeep Yadav)।

ম‍্যাচে এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন নাইট অধিনায়ক শ্রেয়স আইয়র। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে পাঁচ উইকেট হারিয়ে ২১৫ রান করে দিল্লি। দিল্লির হয়ে দুরন্ত ব‍্যাটি ডেভিড ওয়ার্নার এবং পৃথ্বী শহের। ৬১ রান করেন ওয়ার্নার। ৫১ রান করেন পৃথ্বী। ২৭ রান করেন অধিনায়ক ঋষভ পন্থ। নাইটদের হয়ে দুই উইকেট নেন সুনীল নারিন। একটি করে উইকেট নেন উমেশ যাদব, বরুণ চক্রবর্তী এবং আন্দ্রে রাসেল।

জবাবে ব‍্যাট করতে নেমে ১৭১ রানে শেষ হয়ে যায় কেকেআরের ইনিংস। কেকেআরের হয়ে একা লড়াই চালান অধিনায়ক শ্রেয়স আইয়র। ৩০ রান করেন নীতিশ রানা। দিল্লির হয়ে চার উইকেট নেন প্রাক্তন কেকেআর বোলার কুলদীপ যাদব। তিন উইকেট নেন খলিল আহমেদ। দুই উইকেট নেন শার্দুল ঠাকুর। এক উইকেট নেন ললিত যাদব।

আরও পড়ুন:David Warner: বাংলা বললেন ওয়ার্নার, নিমিষেই ভাইরাল ভিডিও

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...