Saturday, April 18, 2026

ফের সেনা- জঙ্গি সংঘর্ষ কাশ্মীরে, নিকেশ ২ জঙ্গি, শহিদ ১ জওয়ান

Date:

Share post:

ফের সেনা- জঙ্গি সংঘর্ষ কাশ্মীরে (Kashmir)। নিকেশ ২ জঙ্গি (2 Terrorist Killed in Srinagar)। তবে শহিদ হয়েছেন ১ জওয়ান, আহত হয়েছেন ২ জন।

কাশ্মীর জোনের ইনপেক্টর জেনারেল অফ পুলিশ বিজয় কুমার (Vijay Kumar) জানিয়েছেন, শ্রীনগরে (Srinagar) এনকাউন্টারে নিকেশ হয়েছে দুই জঙ্গি (2 Terrorist Killed in Srinagar)। আজ যে জঙ্গিদের খতম করা হয়েছে, তাদের মধ্যে একজন সম্প্রতি কাশ্মীরে সিআরপিএফ জওয়ানদের ওপর হওয়া হামলার সঙ্গে জড়িত ছিল। গত ৪ এপ্রিল মাইসুমা এলাকায় সে হামলা চালিয়েছিল জঙ্গিরা।

আরও পড়ুন-গদিচ্যুত হওয়ার পর প্রথম প্রতিক্রিয়া ইমরানের, কী বলছেন?

এদিন কাশ্মীর পুলিশ এবং সিআরপিএফ যৌথ ভাবে একটি জঙ্গি দমন প্রক্রিয়া চালায়। পুলিশের কাছে আগেই খবর ছিল, বেশেমবার নগর এলাকায় জঙ্গিরা লুকিয়ে রয়েছে। তারপরই এলাকা ঘিরে ফেলে এবং তল্লাশি চালায় যৌথ বাহিনী। সেই সময়ই লুকিয়ে থাকা দুই জঙ্গি সেনা এবং পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পালটা সেনাদের গুলিতে খতম হয় প্রথম জঙ্গি। তার প্রায় দু’ঘণ্টা পরে খতম করা হয় দ্বিতীয় জঙ্গিকে।

Related articles

মোদির ১৫ মন্ত্রক ৫৪,২৮২ কোটি খরচের কোনও হিসাব দেয়নি: ফাঁস CAG রিপোর্টে

বিরোধী রাজ্য়ে রাজ্য়ে ঘুরে প্রধানমন্ত্রী থেকে বিজেপির মুখ্যমন্ত্রীরা প্রমাণ করার চেষ্টা চালাচ্ছে সব দুর্নীতি বিজেপি-বিরোধী রাজ্যগুলিতে হয়। অথচ...

অধীর-হুমায়ুনকে পাহারা দিচ্ছে অমিত শাহর পুলিশ: একতিরে নিশানা অভিষেকের

“অধীর চৌধুরীকে (Adhir Ranjan Chowdhury) যে পুলিশ পাহারা দেয় অমিত শাহকে সেই একই পুলিশ পাহারা দেয়। হুমায়ুন কবীরকে...

মহিলা সংরক্ষণ নয়, I.N.D.I.A. একযোগে সংবিধান সংশোধনী বিল আটকছে: স্পষ্ট জানালেন অভিষেক

I.N.D.I.A. একজোট হয়ে বিরোধিতা করায় মহিলা সংশোধনী সংরক্ষণ বিল পাশ করতে পারেনি মোদি সরকার। বিজেপি চাইলেও সংবিধান আমরা...

মোদির পতন শুরু হয়ে গিয়েছে: ডিলিমিটেশন বিলের পরাজয়ে বাংলা থেকে দিল্লি দখলের বার্তা মমতার

কেন্দ্রের ক্ষমতা ধরে রাখতে দেশের রাজ্যগুলি থেকে নিজেদের সুবিধামতো ডিলিমিটেশনের মধ্যে দিয়ে লোকসভার আসন বাড়ানোর বিজেপির চক্রান্ত পরাস্ত...