Monday, April 13, 2026

Bengal: আসন্ন সন্তোষ ট্রফির জন‍্য দল ঘোষণা করল বাংলা

Date:

Share post:

আসন্ন সন্তোষ ট্রফির (Santosh Trophy) জন‍্য দল ঘোষণা করল বাংলা (Bengal)। দলের অধিনায়ক হয়েছেন মনোতোষ চাকলাদার। কোচ রঞ্জন ভট্টাচার্য। আগামী ১৬ এপ্রিল সন্তোষ ট্রফির অভিযান শুরু করতে চলেছে বাংলা। প্রতিপক্ষ পাঞ্জাব। তার আগে সোমবার ২০ জনের দল ঘোষণা করল বাংলা। ৯ জন ফুটবলারকে রিজার্ভ হিসেবে রাখা হয়েছে।

সন্তোষ ট্রফির মূলপর্বে গ্রুপ ‘এ’-তে রয়েছে বাংলা। বাংলার সঙ্গে একই গ্রুপে রয়েছে আয়োজক কেরল, মেঘালয়, পাঞ্জাব এবং রাজস্থান। দু’টি গ্রুপের শীর্ষ স্থানাধিকারী দল উঠবে ফাইনালে। বাংলার পরবর্তী ম্যাচগুলি হল, ১৮ এপ্রিল কেরলের সঙ্গে। তারপর মেঘালয় এবং  শেষে রাজস্থান।

একনজরে বাংলার দলে কারা সুযোগ পেলেন: মনোতোষ চাকলাদার (অধিনায়ক), রাজা বর্মন, প্রিয়ন্ত সিং, শুভঙ্কর অধিকারী, রবি দাস, নবি হুসেন, মহীতোষ রায়, বাবলু ওঁরাও, সুজিত সিং, ফারদিন আলি, শ্রীকুমার কার্জি, জয় বাজ, দিলীপ ওঁরাও, শুভম ভৌমিক, বাসুদেব নন্দী, সুপ্রিয় পণ্ডিত, তন্ময় ঘোষ, শুভেন্দু মান্ডি, সজল দাস এবং তুহিন বাগ।

রিজার্ভ দলে রয়েছেন: দীপক রজক, সংগ্রাম রায়চৌধুরি, রাজীব শাউ, বিকাশ ওঁরাও, প্রীতম সরকার, দীপ সাহা, সুপ্রিয় মোহান্তি, সুব্রত মুর্মু এবং আকাশ মুখোপাধ্যায়।

আরও পড়ুন:ATK Mohunbagan: মঙ্গলবার ব্লু স্টারের বিরুদ্ধে অনিশ্চিত রয় কৃষ্ণা

 

 

Related articles

কয়লা-কাণ্ডে জালে আইপ্যাক কর্তা: দিল্লি থেকে গ্রেফতার ভিনেশ

দেশজুড়ে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। দেশের একাধিক রাজ্যে নির্বাচন আবহে এবার গ্রেফতার করা হল আইপ্যাকের (IPAC) অন্যতম কর্ণধার...

ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মরণ শ্রেয়! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা-সহ ছয় 

ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কায় এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে এ বার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন হুগলি...

নয়ডায় শ্রমিক বিক্ষোভ: পুলিশ কি বাংলায় গোয়েন্দাগিরি করছিল, কটাক্ষ অখিলেশের

শ্রমিকদের দাবি মেটাতে ব্যর্থ যোগী আদিত্যনাথের সরকার। শ্রমিক-বিক্ষোভে রণক্ষেত্র নয়ডা। এই পরিস্থিতিতে রাজ্য সামলাতে না পারলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে...

ভোটে জিতে ক্ষমতায় এসে তুলে দেব নাম: বাদুড়িয়ায় আশ্বাস অভিষেকের

এসআইআর করে বাংলার যে ৯০ লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন তার বড় প্রভাব পড়েছে উত্তর...