Thursday, April 9, 2026

Breakfast News:ব্রেকফাস্ট নিউজ

Date:

Share post:

১) পশ্চিমবঙ্গ সরকারের মুকুটে নয়া পালক, কর্মসংস্থানে শীর্ষ বাংলা। ২০২১-২২ অর্থবর্ষে সবচেয়ে বেশি সংখ্যক মানুষের কর্মসংস্থান হয়েছে এই রাজ্যে।

২) সিপিএমের পলিটব্যুরোর সদস্যপদ থেকে অব্যাহতি নিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। এখন তিনি আমন্ত্রিত সদস্য হিসাবে থাকবেন। দলের সাধারণ সম্পাদক হিসাবে থাকলেন সীতারাম ইয়েচুরি।

৩) ইউক্রেন-রাশিয়া যুদ্ধের মাঝেই বৈঠক বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন । সোমবার ভার্চুয়াল বৈঠক করবেন তাঁরা।দুই দেশের মধ্যে একাধিক বিষয় নিয়ে আলোচনা হতে পারে।

৪) জাতিবৈষম্যমূলক মন্তব্য করায় বিতর্কে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। রবিবার কলকাতা থেকে গ্রেফতার হন সঙ্গীতভবনের অধ্যাপক সুমিত বসু।

৫)হাঁসখালিতে নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ঘটনায় রবিবার অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। এর সঙ্গে আরও কারা জড়িত তা নিয়ে চলছে তদন্ত।

৬) বগটুই হত্যা-কাণ্ডের তদন্ত জারি রেখেছে সিবিআই। দু’দিন আগে মুম্বই থেকে পাঁচ জনকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এখন তাঁদের জিজ্ঞাসাবাদের কাজ চলছে।

৭)ঝালদার হত্যাকাণ্ডের ঘটনায় মৃত কংগ্রেস কাউন্সিলরের কাকাকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ কর্মীদের জেরা করছে তারা।

৮) আজ কলকাতার মিলন মেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেল ৩টে নাগাদ ওই অনুষ্ঠানটি হওয়ার কথা।

৯)এসএসকেএম হাসপাতালেই রয়েছেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। এখনও সিবিআইয়ের মুখোমুখি হতে পারেননি তিনি।





Related articles

তৃণমূল করতে হলে সবুজ বাঁচাতে হবে: পানিহাটিতে মাঠ বাঁচানোর বার্তা দলনেত্রীর

সবুজ ধ্বংস বরদাস্ত নয়। উত্তর ২৪ পরগনার পানিহাটিতে ভোট প্রচারে গিয়ে স্পষ্ট বার্তা দিলেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা...

বেঙ্গালুরু চিকিৎসক খুনের এক বছর পর বিস্ফোরক মোড়, স্বামীর গোপন চ্যাটে মিলল বড় সূত্র

হঠাৎই মৃত্যু হয়েছিল ব্যাঙ্গালুরুর (Bangalore) এক তরুণ চিকিৎসক কৃতিকা রেড্ডির (Young doctor Kritika Reddy)। পরিবারের দাবি ছিল স্বাভাবিক...

হিরণের মনোনয়ন পত্রে নাম প্রথম স্ত্রীর! ঋতিকাকে ‘রক্ষিতা’ কটাক্ষ অনিন্দিতার

বিতর্ক যেন পিছু ছাড়ছে না শ্যামপুরের (Shyampur BJP Candidate) পদ্মপ্রার্থী তথা অভিনেতা হিরণ চক্রবর্তীর (Hiran Chatterjee)। এবার অভিনেতার...

আইএসএল শেষেই ইংল্যান্ড সফরে ভারত, জেনে নিন ম্যাচের দিনক্ষণ

মে মাসে ইউনিটি কাপ (Unity Cup 2026 )খেলবে ভারত (Indian Men's Football Team)। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ জামাইকা। এই...