Saturday, April 11, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) জয়ের রথ থামল কলকাতা নাইট রাইডার্সের। রবিবার দিল্লি ক‍্যাপিটালসের কাছে ৪৪ রানে হারল শ্রেয়স আইয়রের দল। চার উইকেট নিয়ে ম‍্যাচের সেরা প্রাক্তন নাইট বোলার কুলদীপ যাদব।

২) আইপিএলের মাঝে দুঃসংবাদ পেলেন রয়‍্যাল চ‍্যালেঞ্জার্স ব‍্যাঙ্গালোরের তারকা বোলার হর্ষল প‍্যাটেল। শনিবার মুম্বই ইন্ডিয়ান্সকে হারানো পরই খবর পান প্রয়াত তাঁর বোন অর্চিতা। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আরসিবির শিবির ছেড়ে বাড়ির উদ্দেশে রওনা দেন হর্ষল।

৩) ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের ফুটবলার নির্বাচনের কাজ শেষ হল রবিবার। কোচ কৃষ্ণেন্দু রায়ের তত্ত্বাবধানে ৬ এপ্রিল থেকে শুরু হয়েছিল ট্রায়াল। প্রাথমিকভাবে বেছে নেওয়া হয়েছে ২৭ জন ফুটবলার। এঁদের সঙ্গে ময়দানে পরিচিত সিনিয়র কয়েক জন ফুটবলারকে দলে নেবে ক্লাব।

৪) ১৪ বছরের ছেলের ফোন ভেঙে ক্ষমা চাইলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো । নিজের সোশ্যাল মিডিয়া ক্ষমা চান সিআরসেভেন। অভিযোগ করা হয়েছে পুলিশেও।

৫) রাজস্থান রয়্যালসের কাছে ৩ রানে হারল লখনউ সুপার জায়ান্টস। রাজস্থানের হয়ে চার উইকেট নিয়ে ম‍্যাচের সেরা যুজবেন্দ্র চ‍্যাহেলের।

আরও পড়ুন:Breakfast News:ব্রেকফাস্ট নিউজ

Related articles

চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে সতর্ক অস্কার, রক্ষণে শুরু থেকেই আনোয়ার-কেভিন!

লিগ টেবিলের শীর্ষস্থানকেই টার্গেট করে শনিবার দল সাজাতে চলেছেন ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো(Oscar Bruzon)। সকালে অনুশীলনে দেখা যায়...

বিজেপি দিল্লি থেকে গেলে সারি-সারনা ধর্মকে স্বীকৃতি দেওয়াব: তৃণমূল সুপ্রিমো

ছাব্বিশের পরে এই বিজেপি দিল্লি থেকেও যাবে। আমরা ক্ষমতায় এসে সারি-সারনা ধর্মকে স্বীকৃতি দেওয়াব। শনিবার, ঝাড়গ্রামের (Jhargram) জামদা...

বৈভবে মুগ্ধ কোহলি, ম্যাচ শেষে ‘বিরাট’ উপহার ভবিষ্যতের মহাতারকাকে

একজন নিজেকে ক্রিকেটের 'রাজা' হিসেবে প্রমাণ করেছেন, অন্যজন ১৪ বছরের রাজকীয় স্টাইলে ব্যাটিং করে বুঝিয়ে দিয়েছেন ভবিষ্যতে সিংহাসনে...

প্রকাশ্যে গুলি করে খুন আইনজীবীকে: ডবল ইঞ্জিন উত্তরপ্রদেশে নতুন নজির

বাংলাকে বদনাম করার জন্য বাংলায় এসে আইন শৃঙ্খলা নিয়ে অপপ্রচার করার চেষ্টা চালায় বিজেপির নেতারা। আদতে তারা যে...