Friday, June 26, 2026

Group-D নিয়োগ দুর্নীতি মামলা: বিস্ফোরক রিপোর্ট রঞ্জিত বাগের তদন্ত কমিটির

Date:

Share post:

গ্রুপ-ডি(Group D) নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার বিস্ফোরক রিপোর্ট পেশ করল অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিতকুমার বাগের নেতৃত্বাধীন তদন্ত কমিটি। এই রিপোর্টে স্পষ্টভাবে জানানো হয়েছে গ্রুপ-ডি নিয়োগে ৬০৯ টি ভুয়ো সুপারিশপত্র দেওয়া হয়েছিল। আর তা দেওয়া হয়েছিল কমিটির প্রাক্তন উপদেষ্টা-সহ একাধিক পদাধিকারীদের নির্দেশেই। এর পাশাপাশি এদিন নিজের অসুস্থতার কারণ দেখিয়ে গ্রুপ সি(Group C) নিয়োগ দুর্নীতি(Corraption) কমিটি থেকে এদিন সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেন অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিতকুমার বাগ(Ranjit Kumar Bug)।

সোমবার কলকাতা হাইকোর্টে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে তদন্ত কমিটির তরফে যে রিপোর্ট জমা দেওয়া হয় সেখানে বলা হয়েছে, তৎকালীন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের অনুমতিতে যুগ্ম সচিব যে ৫ সদস্যের কমিটি গঠন করে দেয় তা সম্পূর্ণ বেআইনি। রাজ্য সরকারের সঙ্গে এই কমিটির সরাসরি কোনও সম্পর্ক রয়েছে কিনা তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন তদন্তকারীরা। রিপোর্টের দাবি, চেয়ারম্যানকে না জানিয়েই দেওয়া হত এই সুপারিশ। এবং এই সুপারিশপত্রের হিসাব রাখার জন্য ছিল আলাদা রেজিস্টার।

আরও পড়ুন:G d Birla : জিডি বিড়লা স্কুলের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ 

এর পাশাপাশি রিপোর্টে দাবি করা হয়েছে, এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা এবং সমরজিৎ আচার্য ভুয়ো সুপারিশপত্র তৈরি করেছেন। তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের হওয়া উচিৎ বলে জানানো হয়েছে তদন্ত কমিটির রিপোর্টে। শুধু তাই নয়, এসএসসির কর্মী-আধিকারিক সুবীরেশ ভট্টাচার্য, শর্মিলা মিত্র, মহুয়া বিশ্বাস, শুভজিৎ চট্টোপাধ্যায়, শেখ সিরাজউদ্দিন বিরুদ্ধে বিভাগীয় তদন্ত এবং শৃঙ্খলাভঙ্গের অভিযোগে পদক্ষেপ করা উচিত। এফআইআর দায়ের করারও সুপারিশ করেছে এই তদন্তকারী কমিটি।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...