Friday, June 26, 2026

বাংলায় রাজনৈতিক রং না দেখেই গ্রেফতার: হাঁসখালিতে দেরিতে অভিযোগ দায়ের কেন? প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী 

Date:

Share post:

হাঁসখালির ঘটনায় রাজনৈতিক রং না দেখেই পদক্ষেপ করা হয়েছে। এ রাজ্যে অন্যায়কে প্রশ্রয় দেওয়া হয় না। সোমবার, বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণের উদ্বোধনে গিয়ে এই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, হাঁসখালির (Hanskhali) ঘটনা খারাপ। অভিযোগ দায়ের হওয়ার পরেই গ্রেফতার হয়েছে। কোনও রাজনৈতিক রং দেখা হয়নি। তবে, ৫ তারিখ ঘটনা ঘটার পরে ১০ তারিখ অভিযোগ দায়ের হয়েছে। কেন তখনই অভিযোগ দায়ের হল না কেন? প্রশ্ন তোলেন মমতা। তিনি অভিযোগ করেন, ময়নাতদন্ত না করেই দেহ দাহ হয়েছে। এর পিছনে কী কারণ খতিয়ে দেখা হচ্ছে।

মমতা বলেন, ছেলেটির সঙ্গে মেয়েটির প্রেমের সম্পর্ক ছিল। বাড়ির লোক, পাড়ার লোক সবাই সেটা স্বীকার করেছেন। ‘মেয়েটার নাকি লাভ অ্যাফেয়ার্স ছিল শুনেছি। রেপ বলবেন না কি প্রেগনেন্ট বলবেন না কি লাভ অ্যাফেয়ার্স বলবেন! আমি পুলিশকে বলেছি, ঘটনাটি কী খতিয়ে দেখতে। গ্রেফতার হয়েছে।’’ কাউকে কিছু না জানিয়ে নির্যাতিতার দেহ পুড়িয়ে দেওয়া হয়েছে। এখন কী ভাবে এর তদন্ত করবে পুলিশ! প্রশ্ন তোলেন মমতা। তিনি বলেন, অত্যন্ত দুঃখজনক ঘটনা। পরিবারের প্রতি সমবেদনা জানাই। একটি বাচ্চা মেয়েকে নিয়ে কেন টানাটানি হচ্ছে! ঘটনায় নিরপেক্ষ তদন্ত হবে বলে আশ্বাস দেন মুখ্যমন্ত্রী।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...