Thursday, June 25, 2026

‘রাম না জন্মালে কোন ইস্যুতে ভোট চাইতেন?’ বিজেপিকে আক্রমণ উদ্ধবের

Date:

Share post:

রামের নামে রাজনীতি বিজেপির(BJP) চিরকালীন নীতি। বিজেপির রামের(Ram) নামে ভোট চাওয়ার এই নীতিকেই এবার তীব্র ভাষায় আক্রমণ শানালেন শিবসেনা(ShivSena) প্রধান তথা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে(Uddhav Thakre)। গেরুয়া শিবিরকে উদ্দেশ্য করে তাঁর প্রশ্ন “ভগবান রামচন্দ্র যদি না জন্মাতেন তাহলে কথায় কথায় রামের নামে ভোট চাওয়া বিজেপি কোন ইস্যুতে ভোট চাইত?”

রবিবার কোলাপুর উত্তর আসনের উপনির্বাচনে ভার্চুয়াল প্রচারে অংশ নিয়ে বিজেপিকে ঝাঁঝালো সুরে আক্রমণ শানিয়ে উদ্ধব ঠাকরে বলেন, বিজেপি এমন ভাব ধরেছে যেন হিন্দুত্বে তাদের একার অধিকার। অথচ এরাই বিভিন্ন নামে আলাদা আলাদা আদর্শ মেনে চলেছে। কখনও ভারতীয় জনসঙ্ঘ, কখনও জনসঙ্ঘ তো কখনও বিজেপি। তবে শিবসেনা শুরু থেকেই হিন্দুত্বের প্রতি নিয়োজিত। হিন্দুত্বের উপর বিজেপির একার পেটেন্ট নেই।

আরও পড়ুন:বাংলায় রাজনৈতিক রং না দেখেই গ্রেফতার: হাঁসখালিতে দেরিতে অভিযোগ দায়ের কেন? প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী 

পাশাপাশি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী আরও বলেন, “শিবসেনার প্রতিষ্ঠাতা তাঁর বাবা বালাসাহেব ঠাকরের হাত ধরেই হিন্দুত্বের শিক্ষা পেয়েছে বিজেপি। বালাসাহেব ঠাকরেই বিজেপিকে শিখিয়েছেন যে হিন্দুত্ব এবং গেরুয়াকে আঁকড়ে ধরে ক্ষমতা দখল করা যায়। অথচ, ওরা বালাসাহেব ঠাকরেকে দেওয়া কথা রাখছে না। ২০১৯ সালে অমিত শাহ বাল ঠাকরের ঘরে বসে কথা দিয়েছিলেন শিব সেনাকে মুখ্যমন্ত্রিত্ব দেবেন। অথচ ওরা কথা রাখেনি।”

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...