Tuesday, June 23, 2026

হুগলির ১২টি পুরসভার নবনির্বাচিত প্রধান ও উপপ্রধানদের সম্বর্ধনা কানাইপুর গ্রাম পঞ্চায়েতের

Date:

Share post:

সব পুরসভাতেই তৃণমূলের (TMC) জয়জয়কার l হুগলির (Hoogli) ১২টি পুরসভার সবকটিতেই পুরপ্রধান, উপপুরপ্রধান নির্বাচিত হয়েছেন তৃণমূলের প্রতিনিধিরা l নবনির্বাচিত সেই পুরপ্রধান ও উপপুরপ্রধানদের সম্বর্ধিত করল কোন্নগরের (Konnagar) কানাইপুর গ্রাম পঞ্চায়েতl কানাইপুরের হাই স্কুল মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে নবনির্বাচিতদের ফুল, মিষ্টি, স্মারক দিয়ে স্বাগত জানান পঞ্চায়েত প্রধান আচ্ছেলাল যাদব (Acchelal Yadav), উপপ্রধান কণিকা সহ বিশিষ্টরাl

অনুষ্ঠানে নবনির্বাচিত পুরপ্রধান ও উপপুরপ্রধান ছাড়াও সম্বর্ধনা দেওয়া হয় জাঙ্গিপাড়া বিধানসভার বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী, চাঁপদানির বিধায়ক অরিন্দম গুইন এবং চন্দননগর পুরনিগমের মেয়র ও ডেপুটি মেয়রকেl কানাইপুর গ্রাম পঞ্চায়েত প্রধান আচ্ছেলাল যাদব জানান, বিধানসভা নির্বাচনের আগে থেকে বিজেপি যেভাবে কুৎসা রুটিয়েছে, তার যোগ্য জবাব দিয়েছেন মানুষl তাই কুৎসাকে প্রতিরোধ করে জয়ী প্রধানদের সম্বর্ধনা দেওয়া হলl আগামী পঞ্চায়েত নির্বাচনেও তৃণমূল ভালো ফল করবে বলে আশাবাদী আচ্ছেলাল যাদবl

আরও পড়ুন- ৪ পূর্বসূরীর পথেই সীতারাম, দেখে নেওয়া যাক CPIM-এর সাধারণ সম্পাদকদের ইতিহাস

 

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...