Saturday, April 4, 2026

সব্যসাচীর লেহেঙ্গা , মনীশের ওড়না পরে বৈশাখী রাতেই রণবীরের হাত ধরবেন আলিয়া

Date:

Share post:

১৪, ১৫, ১৬ না ১৭? এপ্রিলের কোন দিনে বিয়েটা হচ্ছে? এ নিয়ে অনেকদিন ধরেই কানাঘুষো চলছিল। তবে এবার একেবারে হাতে গরম খবর। বৈশাখী রাত অর্থাৎ পয়লা বৈশাখের দিনেই বিয়ে হচ্ছে রনবীর কাপুর এবং আলিয়া ভাটের । পাত্র এবং পাত্রী দুই পরিবারের পক্ষ থেকে এই প্রথম বিয়ের দিন সরকারিভাবে ঘোষণা করে দেওয়া হল।

 

জানা গিয়েছে প্যাস্টেল কালারের থিমে সাজানো হচ্ছে রণবীর-আলিয়ার বিয়ের মন্ডপ। আলিয়া ভাট সাধারণত মণীশ মালহোত্রার পোশাক পরতেই বেশি পছন্দ করেন। কিন্তু বিয়ের দিন তিনি বেছে নিচ্ছেন বাঙালি ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের হাতে তৈরি করা ডিজাইনার লেহেঙ্গা । তবে হিরে-চুনি -পান্না দিয়ে কারুকাজ করা মাথার ওড়নাটি বানিয়ে দেবেন মণীশ। এবং সেটি নাকি মণীশ নিজেই এসে আলিয়ার মাথায় পরিয়ে দেবেন। বিয়ের দিন ছাড়া ছাড়া আর বাকি অনুষ্ঠানের দিনগুলিতে আলিয়া পরবেন মণীশ মালোত্রার ডিজাইন করা নানা ধরনের পোশাক । তার মধ্যে রয়েছে শাড়ি-সালোয়ার- লেহেঙ্গা-ঘাগড়া ইত্যাদি।

এদিকে এই হেভিওয়েট বিয়ে উপলক্ষে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে । আরকে স্টুডিও থেকে শুরু করে বান্দ্রায় রণবীরের বাড়ি ‘বাস্তু’ অর্থাৎ যেখানে বিয়ে হবে— সর্বত্রই থাকবেন নিরাপত্তা রক্ষীরা। ২০০ জন সুশিক্ষিত, প্রশিক্ষিত বাউন্সারকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। আলিয়ার ভাই রাহুল নিরাপত্তা ব্যবস্থার দেখাশোনা করবেন। পেশায় স্বাস্থ্য-প্রশিক্ষক তথা অভিনেতা রাহুল জানিয়েছেন শুধু বাউন্সার নয়, ড্রোন উড়িয়ে আকাশপথেও লাগাতার নজরদারি চলবে।

 

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...