Friday, June 26, 2026

বাংলায় আরও বিনিয়োগ, গর্ব করুন: অত্যাধুনিক বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণ উদ্বোধনে বার্তা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

বাংলাকে নিয়ে গর্ব করুন। বিশ্বমানের আধুনিক বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণ উদ্বোধনে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মা উড়ালপুলের পাশে ২২.৩৫ একর জায়গা নিয়ে তৈরি হয়েছে বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণ। এখানে বিশ্বমানের অত্যাধুনিক পরিষেবা রয়েছে। ৩ লক্ষ মানুষ একসাথে আসতে পারবেন। এখন বাংলার জিনিস প্রদর্শনের জন্য বাইরে যেতে হবে না। এখানে রয়েছে আধুনিক ফুড কোর্ট (Food Court)-সহ পার্কিং-এর সুব্যবস্থা। সারা পৃথিবীতে দেখার মতো জায়গা হয়েছে বিশ্ববাংলা মেলা প্রাঙ্গন- জানান মুখ্যমন্ত্রী।

এরপর রাজ্যের একের পর সাফল্যের খতিয়ান তুলে ধরেন মুখ্যমন্ত্রী।

• ১০০দিনের কাজে বাংলা প্রথম স্থান অধিকার করেছে।
• MSME-তে বাংলা ১ নম্বর।
• চর্মশিল্পেও বাংলা প্রথম।

গত দুবছর কোভিডের জন্য BGBS করা যায়নি, এবছর BGBS হচ্ছে। ১৯ তারিখ থেকে বিশ্ববাংলা মেলা প্রাঙ্গনে BGBS শুরু হবে এবং চলবে ২১ তারিখ পর্যন্ত। এই বাণিজ্য সম্মলনের মাধ্যমে আগামী দিনে আরও বিনিয়োগ হবে বলে আশাবাদী মমতা।

আরও পড়ুন:অনেক সংবাদ মাধ্যম ‘মিডিয়া ট্র্যায়াল’ করছে: তীব্র ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রীর

আগামী দুই থেকে তিন মাসের মধ্যে রাজ্য সরকারের উদ্যোগে তৈরি হচ্ছে ধনধান্যে স্টেডিয়াম। মুখ্যমন্ত্রী জানান, আলিপুরে শঙ্খের আদলে তৈরি হচ্ছে এই স্টেডিয়াম। ৭২ হাজার কোটি টাকার জঙ্গল সুন্দরী প্রজেক্টে হচ্ছে। দেউচা পঁচামিতে ১২ হাজার কোটি টাকা বিনিয়োগ হয়েছে। এছাড়াও রাজ্যের হাতে রয়েছে একাধিক ইন্ডাস্ট্রিয়াল পার্ক, তাজপুর বন্দরের মতো প্রকল্প। শিল্প ও কর্ম সংস্থানের উপর বিশেষ নজর দেওয়া হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী।

Related articles

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...