Friday, June 26, 2026

Rajasthan Royals: অশ্বিনের রিটায়ার্ড আউট নিয়ে এবার আসরে নামল রাজস্থান রয়‍্যালস

Date:

Share post:

রবিবার লখনউ সুপার জায়ান্টসের (LSG) বিরুদ্ধে রবিচন্দ্রন অশ্বিনের ( Ravichandran Ashwin) রিটায়ার্ড আউট নিয়ে এবার আসরে নামল রাজস্থান রয়‍্যালস (Rajasthan Royals)। কেন হঠাৎ অশ্বিনকে তুলে নেওয়া হল, তা নিয়ে সোমবার দলের পক্ষ থেকে তার ব্যাখ্যা দিলেন কোচ কুমার সাঙ্গাকারা এবং অধিনায়ক সঞ্জু স্যামসন।

রবিবার লখনউয়ের বিরুদ্ধে আইপিএলের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে রিটায়ার্ড আউট হন অশ্বিন। রাজস্থানের ইনিংসের ১৯ তম ওভারে অপরাজিত থাকা অভিজ্ঞ অফ স্পিনারকে সাজঘরে ডেকে নেওয়া হয় দলের পক্ষ থেকে। এরপরই শুরু হয় বিতর্ক। কেন অশ্বিনকে তুলে নেওয়া হল তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে ক্রিকেট বিশ্ব। এরপরই আসরে নামে রাজস্থান রয়‍্যালস। সোমবার দলের পক্ষ থেকে অশ্বিন বিতর্ক নিয়ে ব‍্যাখ‍্যা দিলেন সাঙ্গাকারা এবং সঞ্জু স‍্যামসন।

অশ্বিনকে তুলে নেওয়া নিয়ে সাঙ্গাকারা বলেন,” আমরা ঠিক যখন এটা নিয়ে আলোচনা করছিলাম, তখনই দেখলাম অশ্বিন নিজেই মাঠ থেকে একই কথা বলছে। ও যে ভাবে পরিস্থিতি সামলেছে, সেটা অনবদ্য। চাপের মুখে ১০ ওভারে ব্যাট করতে নেমে দলের ১৯তম ওভার পর্যন্ত খেলে গিয়েছে। শেষ পর্যন্ত রিটায়ার্ড আউট হয়ে স্বার্থত্যাগ করে নিজের উইকেট দিয়ে এসেছে। এখানেই শেষ নয়। মাঠে নেমে দুর্দান্ত বল করেছে। গোটা ব্যাপারটা অসাধারণ। এক কথায় অনবদ্য।”

দলের অধিনায়ক সঞ্জু স‍্যামসন বলেন,” পুরোটাই দলগত সিদ্ধান্ত। আমরা নতুন নতুন জিনিস আনার চেষ্টা করছি। এই বিশেষ পরিকল্পনা নিয়ে আমরা এবারের আইপিএল শুরুর আগে থেকেই আলোচনা করেছিলাম। সেরকম পরিস্থিতি যদি তৈরি হয়, আমাদের সেই অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে। আর আমরা সেটাই করেছি।”

আরও পড়ুন:Sanju Samson: লখনউয়ের বিরুদ্ধে জিতে বোলারদের প্রশংসায় সঞ্জু

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...