Saturday, April 4, 2026

Sanju Samson: লখনউয়ের বিরুদ্ধে জিতে বোলারদের প্রশংসায় সঞ্জু

Date:

Share post:

রবিবার রাতে লখনউ সুপার জায়ান্টসের ( LSG) বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় পেয়েছে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। কে এল রাহুলদের ( K L Rahul) তিন রানে হারিয়েছে সঞ্জু স‍্যামসনের ( Sanju Samson) দল। এই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন রাজস্থানের বোলার যুজবেন্দ্র চ‍্যাহাল, ট্রেন্ট বোল্ট, কুলদীপ সেনরা। তাই লখনউয়ের বিরুদ্ধে জয়ের পর দলের বোলারদের প্রশংসায় মাতলেন রাজস্থান অধিনায়ক সঞ্জু স‍্যামসন।

সাংবাদিক সম্মেলনে সঞ্জু বলেন,” চ‍্যাহাল এমন একজন বোলার যাকে এক থেকে ২০, যে কোনও ওভারে বল দেওয়া যায়। সাম্প্রতিক সময়ে ভারতের সবচেয়ে ভাল লেগস্পিনার ওই। ম্যাচ জেতাতে ওর জুড়ি নেই। অশ্বিনের চার ওভারও গুরুত্বপূর্ণ ছিল। তাই চ‍্যাহালকে শেষের দিকের ওভারের জন্য রেখে দিয়েছিলাম।”

এরপাশাপাশি কুলদীপেল প্রশংসায় সঞ্জু বলেন,” প্রথম তিনটে ওভারে ও ভাল বোলিং করেছিল। তাই ওকেই শেষ ওভারটা দেওয়ার কথা ভেবেছিলাম। উইকেট থেকে কিছুটা দূরে নিখুঁত ইয়র্কার দেওয়ার ক্ষমতা রয়েছে ওর। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ওকে দেখার পরেই রাজস্থান নিলামে কেনে। ও যে বিশেষ প্রতিভা এটা বলাই যায়। খুব শীঘ্রই ভারতের হয়ে খেলবে।”

আরও পড়ুন: Ramiz Raza: প্রধানমন্ত্রীর পদে নেই বন্ধু ইমরান, পিসিবির প্রধানের পদ থেকে ইস্তফা দিতে পারেন রামিজ রাজা : সূত্র

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...