Monday, April 27, 2026

Solar Eclipse: এপ্রিলের শেষ থেকেই সূর্যগ্রহণের শুরু, কী প্রভাব দেশে?

Date:

Share post:

বাংলা নববর্ষ(Bengali New Year) আসতে আর মাত্র কয়েকটা দিন, তারপরই নতুন শুরু। আর এই বৈশাখের মাঝামাঝি সময়ে অর্থাৎ এপ্রিলের(April) শেষেই বছরের প্রথম সূর্যগ্রহণ(Solar Eclipse)। তারিখ ৩০ এপ্রিল, ২০২২ এর প্রথম সূর্যগ্রহণ হবে আংশিক।

Corona Update: নববর্ষের প্রাক্কালে দেশের করোনা পরিস্থিতির আরও উন্নতি

সারাবছর ধরেই নানা গ্রহণের প্রভাব পড়ে বিশ্ব জুড়ে।এই বছর অর্থাৎ ২০২২ সালে মোট ৪টি গ্রহণ হবে বলে মনে করা হচ্ছে। এর মধ্যে ২টি সূর্যগ্রহণ (Solar Eclipse) এবং ২টি চন্দ্রগ্রহণ(Lunar eclipse)। এই বছরের প্রথম সূর্যগ্রহণ ৩০ এপ্রিল মধ্যরাত থেকে শুরু হবে। জানা যাচ্ছে মধ্যরাত ১২.১৫ মিনিটে শুরু হবে গ্রহণ এবং চলবে ভোর ৪.০৮ মিনিট পর্যন্ত। এটি আংশিক সূর্যগ্রহণ(Solar Eclipse), ভারতের আকাশে এই গ্রহণ দেখা যাবে না।

এই গ্রহণের ধর্মীয় প্রভাব খুব একটা নেই বললেই চলে তবে জ্যোতিষ ও জ্যোতির্বিদ্যার দৃষ্টিকোণ থেকে এই গ্রহন খুবই গুরুত্বপূর্ণ। দক্ষিণ আমেরিকার দক্ষিণ-পশ্চিমাঞ্চল, আটলান্টিক, অ্যান্টার্কটিকা এবং প্রশান্ত মহাসাগরে এই সূর্যগ্রহণ দেখা যাবে। জ্যোতিষশাস্ত্রে গ্রহনকে শুভ বলে মনে করা হয় না, তাই সূর্য ও চন্দ্রগ্রহণের সময় কোনও শুভ কাজ করা হয় না।এখেত্রেও সেই কথাই বলছেন জ্যোতিষ বিদ্যায় পারদর্শী ব্যক্তিত্বরা। সাধারনত গ্রহণ চলাকালীন কিছু খাওয়া অথবা পান করা হয় না। সূর্যগ্রহণের সূতক সময় মন্দিরের দরজা বন্ধ থাকে। জ্যোতিষশাস্ত্র অনুসারে, প্রতিটি সূর্য এবং চন্দ্রগ্রহণের প্রভাব রয়েছে ১২টি রাশির উপর, সেই গ্রহন দৃশ্যমান হোক অথবা না হোক। জ্যোতিষশাস্ত্র অনুসারে, এই সূর্যগ্রহণ বৃষ, কর্কট এবং ধনু রাশির জন্য শুভ হবে। তবে মনে করা হচ্ছে ৩০ এপ্রিল ২০২২-এর সূর্যগ্রহণের প্রভাবও সব রাশির উপর পড়বে।

Related articles

বিজেপি-র ‘মানি পাওয়ার’ রুখতে মমতার হাত শক্ত করার ডাক, চন্দ্রিমার সমর্থনে সুর চড়ালেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী

বাংলার ভোটযুদ্ধে এবার তৃণমূলের পক্ষে ব্যাট ধরলেন পড়শি রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। রবিবার দমদম (উত্তর) বিধানসভা কেন্দ্রের প্রার্থী...

ভবানীপুরে বহিরাগত কাদের মদতে: পদযাত্রা থেকে জনসংযোগে সতর্ক করলেন মমতা

বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল প্রায় প্রতিদিনই চলছে। দ্বিতীয় দফার নির্বাচনে কমিশনের সবথেকে বড় টার্গেট...

IPL: ব্যাটিং ব্যর্থতা, বিতর্ক শেষে সুপার জয়, টিকে থাকল নাইটদের প্লে অফের আশা

আইপিএলে(IPL) জয়ের ধারা অব্যাহত রাখল কেকেআর(KKR)। সুপার ওভারে লখনউ সুপার জায়ান্টসকে(LSG) হারাল নাইট ব্রিগেড। ব্যাটিং, ব্যর্থতা বিতর্ক পেরিয়ে...

তালিকায় অনুপ্রবেশকারী কারা: কমিশন খোঁজ দিতে না পারলেও ডেডলাইন বাঁধলেন মোদি!

বাংলার এসআইআর করা হচ্ছে রাজ্যের অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে বের করার জন্য। অথচ নির্বাচনের প্রথম দফা শেষ হয়ে যাওয়ার...