Sunday, June 28, 2026

স্থানীয়দের পাশে বারাকপুরের কাউন্সিলর, মোবাইল অ্যাপে সমাধান

Date:

Share post:

টেকনোলজির (Technology) দৌলতে সবকিছুই এখন হাতের মুঠোয়। এমনকী, জন প্রতিনিধিরাও স্থানীয়দের পাশে থাকছেন স্মার্ট ফোনের মাধ্যমে। কেউ অভিযোগ শুনতে করেছেন হোয়াটস অ্যাপ গ্রুপ, কেউ আবার লঞ্চ করেছেন মোবাইল অ্যাপ ‘হাতের মুঠোয় কাউন্সিলর’। বারাকপুরের (Barrackpore) ৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর (Jaydeep Das) দ্রুত পরিষেবা দিতে এইভাবেই কাজে লাগাচ্ছে স্মার্ট ফোনকে।

বারাকপুরের ৭ নম্বর তৃণমূল কংগ্রেসের পুর প্রতিনিধি জয়দীপ দাস (Jaydeep Das) এলাকার সাধারণ মানুষের সুবিধার্থে অ্যাপ চালু করতে চলেছেন। স্থানীয়দের পরিষেবা দিতে নয়া টেকনোলজি আনলেন বারাকপুর পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়দীপ দাসের উদ্যোগে এই প্রথম বারাকপুরের কোনও ওয়ার্ডে চালু হল মোবাইল অ্যাপ পরিষেবা। যার নাম ‘হাতের মুঠোয় কাউন্সিলর’। এই অ্যাপের মাধ্যমে এবার ৭ নম্বর ওয়ার্ডের মানুষজন তাঁদের সুবিধা-অসুবিধার কথা কাউন্সিলর জয়দীপ দাসকে জানাতে পারবেন ঘরে বসেই।

আরও পড়ুন: বাবুলের জয় সময়ের অপেক্ষা, বালিগঞ্জে ভোট দিয়ে বললেন দেবাশিস কন্যা দেবলীনা

তাছাড়া এই অ্যাপের মাধ্যমে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত উন্নয়নমূলক প্রকল্পের বিবরণও পাওয়া যাবে এবং ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তীর বিভিন্ন উন্নয়নমূলক কাজের সঙ্গে যুক্ত থাকতে পারবেন।



Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...