Saturday, April 4, 2026

সরকারি কর্মচারীদের ‘শায়েস্তা’ নয়া পাক প্রধানমন্ত্রীর

Date:

Share post:

প্রধানমন্ত্রীর গদিতে বসেই একধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন শাহবাজ শরিফ (Pakistan PM Shehbaz Sharif)। সরকারি কর্মচারীদের একরকম ‘শায়েস্তা’ করলেন পাক প্রধানমন্ত্রী। পাকিস্তানের আর্থিক পরিস্থিতি খারাপ, চরমে বেকারত্ব, আকাশ ছোঁয়া মুদ্রাস্ফীতি। এর মধ্যেই নয়া নির্দেশিকা জারি নয়া সরকারের।

নির্দেশিকায় বলা হয়েছে, এখন থেকে সপ্তাহে ৬ দিনই সকাল ১০টা থেকে সন্ধে ৮টা পর্যন্ত কাজ করতে হবে।

আরও পড়ুন-নিউইয়র্কে বন্দুকবাজের হামলায় গুলিবিদ্ধ ১৩, আততায়ীর খোঁজে পুলিশ

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই হলেন শাহবাজ শরিফ (Pakistan PM Shehbaz Sharif)। বর্তমানে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের সভাপতি তিনি। কূটনীতিকরা বলেছেন, বরাবরই স্পষ্টবাদী এবং উন্নত মনের মানুষ হলেন এবং তিনি দক্ষ প্রশাসকও। জানা গিয়েছে, উন্নয়নই তাঁর মূল লক্ষ্য়।

পাকিস্তানের সেনাবাহিনীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে শাহবাজের। জানা গিয়েছে, আজ ভারতীয় সময় রাত ন’টা নাগাদ শপথ নেবেন, শপথ বাক্য পাঠ করাবেন পাকিস্তানের রাষ্ট্রপতি। ভোটের জয়ের পর শাহবাজ শরিফ বলেছেন, এক নতুন সূর্যের উদয় হল পাকিস্তানে। এই জোট নতুন করে পাকিস্তানকে গড়ে তুলবে।



Related articles

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...

আমার থেকেও দ্রুত ব্যাট স্পিড: ১৫ বছরের বৈভবেই ভবিষ্যৎ দেখছেন যুবরাজ

বরাবর তিনি ঠোঁটকাটা হিসাবেই পরিচিত। একসময় নিজের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে মহেন্দ্র সিং ধোনি, কাউকে নিয়েই স্পষ্ট কথায়...

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দলই খুনের অভিযোগ করে! বারাবনিতে পদ্মপ্রার্থীকে তীব্র নিশানা অভিষেকের, সিলিকোসিস আক্রান্তের আশ্বাস

বারাবনি বিধানসভায় দলীয় প্রর্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...