Tuesday, March 24, 2026

হাঁসখালি কাণ্ডে তদন্ত শুরু করল সিবিআই, ঘটনাস্থলে শিশু সুরক্ষা কমিশনও

Date:

Share post:

হাঁসখালি ধর্ষণকাণ্ডের দায়িত্ব পেয়েই তদন্তের কাজ শুরু করে দিল সিবিআই। এদিনই থানায় গিয়ে কেস ডায়েরি নিল সিবিআই দল । বৃহস্পতিবার সিবিআই-এর সঙ্গে সঙ্গে হাঁসখালির ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় ফরেনসিক টিমও।

জানা গিয়েছে বুধবার গভীর রাতে সিবিআইয়ের তিন সদস্যের প্রতিনিধি দল হাঁসখালি থানায় যায়। ওই প্রতিনিধি দলে দু’জন মহিলা সদস্যও আছেন। হাঁসখালি ধর্ষণ কাণ্ডে দায়িত্বভার গ্রহণের আগে রাজ্যের তদন্তকারী আধিকারিকদের সঙ্গেও কথা বলে নেন সিবিআই আধিকারিকরা। এই ঘটনায় এখনও পর্যন্ত সোহেল গয়ালি এবং প্রভাকর পোদ্দারকে গ্রেফতার করা হয়েছে। এবার তাদের দুজনকেই নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই। বৃহস্পতিবার সকালেই হাঁসখালির অস্থায়ী ক্যাম্পে গিয়েছিল সিবিআই দল। বৃহস্পতিবার বেলার দিকে সিবিআইয়ের আরও একটি প্রতিনিধি দল হাঁসখালিতে পৌঁছেছে বলে খবর। জাতীয় শিশু সুরক্ষা কমিশনের সদস্যরাও এ দিন সকালেই গ্রামে পৌঁছে গিয়েছেন তাদের সদস্যরাও নির্যাতিতা কিশোরীর পরিবারের সঙ্গে কথা বলবেন বলে জানা গিয়েছে।

 

Related articles

বাড়ছে তাপমাত্রা,অস্বস্তিকর আবহাওয়ার মাঝেই রাজ্যে ফের ঝড় বৃষ্টির পরিস্থিতি!

দুর্যোগের কালো মেঘ সরিয়ে বাংলা জুড়ে আপাতত দুদিন শুষ্ক আবহাওয়া। আগামী বৃহস্পতিবার পর্যন্ত প্রায় ৫-৬ ডিগ্রি ঊর্ধ্বমুখী হতে...

নির্বাচনী প্রচারে ঝড় তুলতে আজ উত্তরে মমতা, দক্ষিণে অভিষেক

হাতে আর মাত্র এক মাস, তারপরই বাংলায় প্রথম দফার বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। মাঠে-ময়দানে জনমত সমীক্ষা...

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! কীভাবে দেখবেন? জানুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত বারোটার ঠিক কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ...

হিংসা ও ভয়মুক্ত ভোট সুনিশ্চিত করতে কড়া নবান্ন, জেলাশাসকদের বিশেষ নির্দেশিকা মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচন যাতে সম্পূর্ণভাবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন হয়, তার জন্য এবার কোমর বেঁধে নামল...