Monday, March 30, 2026

রক্ষকই শিক্ষক: বিরল ছবি কলকাতার ফুটপাথে

Date:

Share post:

একদিকে দুষ্কৃতীদের কাছে যেমন তিনি ভয়ঙ্কর, অন্যদিকে শিশুদের কাছে তিনি শিক্ষক। কড়া রোদে ঘণ্টার পর ঘণ্টা যান চলাচল নিয়ন্ত্রণ করেন, তেমনি তাঁর মানবিকতার রূপও ফুটে উঠেছে। তিনি কলকাতা পুলিশের সাউথ ইস্ট ট্রাফিক গার্ডের সার্জেন্ট প্রকাশ ঘোষ। শত কাজের মধ্যেও এক গরিব শিশুকে পড়ানোর দায়িত্ব নিয়েছেন তিনি। পথের ধারেই চলে পড়াশোনা, যা সোশ্যাল মিডিয়ায় রীতিমত ভাইরাল।

আরও পড়ুন:Fire: অন্ধ্রপ্রদেশের রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৬

এর আগেও কলকাতা পুলিশের নজিরবিহীন ঘটনার সাক্ষী থেকেছে রাজ্যবাসী। আবারও বালিগঞ্জের আইটিআইয়ের এক ট্রাফিক সার্জেন্টের ভূমিকায় শহরবাসী রীতিমত মুগ্ধ। যান চলাচল নিয়ন্ত্রণের কাজ তাঁরই কাঁধে।  ডিউটির জায়গায় দাঁড়িয়ে থাকতে থাকতে বছর আটেকের এক খুদেকে দেখেন ট্রাফিক সার্জেন্ট প্রকাশ ঘোষ। খুদেটির মা একটি খাবারের দোকানে কাজ করেন। ছেলেকে মানুষ করবেন বলে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন তাঁর মা। কিন্তু ছেলের পড়াশুনায় মন নেই। একদিন কথা বলতে বলতে এমনটাই ওই ট্রাফিক সার্জেন্টকে বলেন খুদেটির মা। এরপরই মায়ের অমনোযোগী ছেলের শিক্ষক হয়ে ওঠেন প্রকাশ।


রাস্তায় চলে পড়াশুনো। একদিন নয়, রোজই নিয়ম করে রাস্তায় দাঁড়িয়ে  খুদেটিকে পড়ান তিনি। কখনও আবার লিখতেও দেন। ভুল হলে তা শুধরেও দেন। তাঁর নিত্যদিনের কাজ হয়ে দাঁড়িয়েছে।কলকাতা পুলিশের ফেসবুক পেজে ছবিটি শেয়ার করা হয়। সোশ্যাল মিডিয়ায় পুলিশের এই ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন নেটিজেনরা। ট্রাফিক সার্জেন্টকে ধন্যবাদও জানিয়েছেন খুদেটির মা।


Related articles

নির্বাচনের জন্য মোহনবাগানের ম্যাচের দিন বদল, সব শেষে ডার্বি?

নির্বাচনের জন্য সূচি পরিবর্তন হল আইএসএলের (ISL)মোহনবাগানের(Mohun Bagan)। ইন্টার কাশীর বিরুদ্ধে ম্যাচটি ২৬ এপ্রিলের পরিবর্তে ১২ মে সন্ধ্যা...

রামের নামে গুলি! ডবল ইঞ্জিন ওড়িশায় তদন্তের মুখে বিজেপি বিধায়ক

রামনবমী (Ram Navami) উদযাপন করতে প্রকাশ্যে গুলি চালিয়ে প্রশ্নের মুখে বিজেপি বিধায়ক (BJP MLA)। ঘটনাটি ঘটেছে বিজেপি শাসিত...

ট্রেন থেকে ঘাটাল মাস্টার প্ল্যান: বঞ্চনার খতিয়ান পাঁশকুড়ায় পেশ মমতার

রাজ্যের ক্ষমতায় থাকার আগে থেকেই রাজ্যের মানুষের জন্য দিল্লি থেকে পরিষেবার কাজ করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার...

চরম আঘাত! থেমে গেল রাহুলের ‘সহজ কথা’

নিজের ছেলে সহজের নামেই এক অন্যরকম আড্ডার মঞ্চ তৈরি করেছিলেন অভিনেতা ও সঞ্চালক রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday...