Saturday, April 4, 2026

বেহালাকাণ্ডের পর কড়া মনোভাব লালবাজারের, কলকাতার থানাগুলিকে বিশেষ বার্তা নগরপালের

Date:

Share post:

একটি মেলা ও এলাকা দখলকে কেন্দ্র করে সম্প্রতি বেহালার ১২১ নম্বর ওয়ার্ডে দুই গোষ্ঠীর সংঘর্ষ ব্যাপক উত্তেজনা ছড়ায় বেহালার চড়কতলা এলাকায় এই ঘটনায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়। পুলিশ আসলেও দুই পক্ষকে নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট বেগ পেতে হয় তাদের। পুলিশের সামনেই দু’পক্ষের ইট বৃষ্টি চলে। বেশ কয়েক রাউন্ড গুলি চালানোর অভিযোগও উঠেছে। এরপরই বেহালা কাণ্ডে কড়া পদক্ষেপ করে শাসক দল। বহিষ্কার করা হয় যুব অভিযুক্ত নেতা সোমনাথ ওরফে বাবন বন্দ্যোপাধ্যায়কে।

এবার বেহালার ঘটনার ক্ষুব্ধ লালবাজার। কলকাতা এলাকার থানাগুলোর উদ্দেশে কলকাতা পুলিশ কমিশনারের নির্দেশ, এখন থেকে নিশ্চিত করতে হবে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলে তা অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ অনুযায়ী নিয়ন্ত্রণ কক্ষে রিপোর্ট করা। প্রয়োজনে পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত পুলিশ ফোর্স চাওয়া। এছাড়াও অন্যান্য থানা থেকে নিজের ডিভিশনে পুলিশ বাহিনী নিয়ে আসতে পারেন। ডিভিশনাল ডিসিদের তাদের সুপারভিশন করা অফিসারদেরও অবহিত রাখতে হবে সেই সময়।

আরও পড়ুন- জলখাবার দিতে দেরি করার অপরাধে পুত্রবধূকে গুলি  শ্বশুরের

লালবাজারের তরফে আরও বলা হয়, কোনও
রকম সংবেদনশীল অথবা গুরুতর কোনও ঘটনা ঘটলে, যেখানে আইনশৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে, এমন পরিস্থিতির ক্ষেত্রে, মূলত রাতে, ডিভিশনাল ডিসিকে কন্ট্রোল রুমের দায়িত্বে থাকতে হবে। জয়েন্ট সিপি হেডকোয়ার্টারকে পরিস্থিতিটি জানাতে হবে।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...