Friday, May 15, 2026

জলখাবার দিতে দেরি করার অপরাধে পুত্রবধূকে গুলি  শ্বশুরের

Date:

Share post:

প্রাতঃরাশ( Breakfast) দিতে দেরি করেছে ছেলের বউ( Daughter in law) রাগে ধৈর্যহারা হলেন শ্বশুর। অতঃপর গুলি চালিয়ে দিলেন তিনি নির্দ্বিধায়। এমন বিরল ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের ( Maharashtra) থানেতে( Thane)।

বৃহস্পতিবার সকালে শ্বশুরমশাই (Father in law)কাশীনাথ পান্ডুরং পাটিল( Kashinath Pandurong Patil) অপেক্ষা করছিলেন কখন তাঁর পুত্রবধূ জলখাবার নিয়ে আসবে। পুত্রবধূর ভুল তিনি বৃদ্ধ শ্বশুরকে চা জলখাবার দুই -ই দিতে দেরি করে ফেলেছেন। এমন তো ঘটেই থাকে কিন্তু বৃদ্ধ শ্বশুর বউমার এই কাজ মেনে নিলেন না । সেই  নিজের রিভলভার থেকে সোজা গুলি চালিয়ে দিলেন ৪২ বর্ষীয়া পুত্রবধূর উপর।  তলপেটে গুলি লাগে এবং সঙ্গে সঙ্গে তিনি লুটিয়ে পড়েন। একমুহূর্ত দেরি না করে বাড়ির লোক মহিলাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান।

পুলিশ সূত্রের খবর অভিযুক্ত শ্বশুরের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ৩০৭ ধারা ( খুনের প্রচেষ্টা) ৫০৬ ধারায় ( অপরাধমূলক ভয় দেখানো) মামলা রজু করাহয়। যদিও শ্বশুরমশাইকে এখনো গ্রেফতার করেনি পুলিশ। তদন্তশুরু হয়েছে।খতিয়ে দেখা হচ্ছে এই ঘটনার পিছনে কোনও তথ্য আছে।

আরও পড়ুন- রাত পোহালেই কড়া নিরাপত্তায় রাজ্যের দুই কেন্দ্রের উপনির্বাচনের ফল, সমীক্ষায় অ্যাডভান্টেজ তৃণমূল

 

Related articles

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...