Saturday, March 14, 2026

সাড়ম্বরে নববর্ষ পালিত হল উত্তরবঙ্গে, উপচে পড়া ভিড় মদনমোহন মন্দিরে

Date:

Share post:

পয়লা বৈশাখ অর্থাৎ বাংলা পঞ্জিকার ( Bengali Ponjika) প্রথম মাস বৈশাখ মাসের ১ তারিখ, বঙ্গাব্দের প্রথমদিন তথা বাংলা নববর্ষ( Bengali New Year)। দিনটি সমস্ত বাঙালির ঐতিহ্যবাহী বর্ষবরণের( Bengali New Year) দিন। বাঙালির সহস্র বছরের ইতিহাস, ঐতিহ্য, রীতি নীতি, প্রথা,আচার অনুষ্ঠান ও সংস্কৃতির ধারক ও বাহক। পয়লা বৈশাখ বাঙালির সার্বজনীন উৎসব এইদিন পুরনো বছরের ব্যর্থতা, নৈরাশ্য, গ্লানি ভুলে গিয়ে নতুন বছরকে মহানন্দে বরণ করে নেয় সমৃদ্ধি, সুখ-প্রাপ্তির আশায়। জেলায় জেলায় আপামর বাঙালি নববর্ষ পালন করে তাঁদের নিজেদের মতন করে।

নতুন বছরকে স্বাগত জানিয়ে মন্দিরে মন্দিরে উপচে পড়া ভিড়, উৎসবের মেজাজে রাজ্যবাসী

জলপাইগুড়ি জেলায়  এইদিন গণেশ পুজোর আরাধনায় মেতে ওঠে বাঙালিরা। এর পাশাপাশি বনদেবীর আরাধনায় মেতে ওঠেন ভক্তরা। ফুল, ফলে ভরা থালা নিয়ে দীর্ঘ লাইন পড়ে  ভক্তদের  জলপাইগুড়ি জেলার কালী মন্দিরগুলোয়। নতুন বছরকে স্বাগত জানাতে সবার মঙ্গল কামনায় ভীড় করে ভক্তরা।

কোচবিহার জেলায় নববর্ষের দিনে কোচবিহার মদনমোহন মন্দিরে (Madan Mohan Temple) পুজো দিতে ভিড় হয় ভক্তদের। প্রতিবছর এই দিনেই মনস্কামনা পূরণের উদ্দেশ্যে পুজো দেন ভক্তরা। সকলের বিশ্বাস মদনমোহন ঠাকুর সারা বছর সব বিপদ থেকে রক্ষা  করবেন তাঁদের। মদনমোহন ঠাকুর হলেন কোচবিহার মহারাজাদের কূলদেবতা। কোচবিহার রাজাদের রাজবাড়ি যেখানে সেখানে স্থানান্তরিত হয়েছে সবর্ত্র পূজিত হয়েছেন মদনমোহন। তবে ১৮৮৯ থেকে ১৮৯০ সালের মধ্যে কোচবিহারে মদনমোহন মন্দির প্রতিষ্ঠা করেছিলেন মহারাজা নৃপেন্দ্রনারায়ণ ভূপ বাহাদুর।  এরপর থেকেই বৈরাগী দিঘির পাড়ে স্থায়ী মন্দিরে পুজো হয় মদনমোহন ঠাকুরের। আর বছরের প্রথম দিন ভক্তরা ভিড় করেন মদনমোহন ঠাকুরের।

spot_img

Related articles

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...