Monday, April 13, 2026

Bengal: বাংলার অধিনায়কের দায়বদ্ধতায় মুগ্ধ কোচ রঞ্জন ভট্টাচার্য্য

Date:

Share post:

সন্তোষ ট্রফির (Santosh Trophy) প্রথম ম‍্যাচে শক্তিশালী পাঞ্জাবকে (Punjab) হারিয়েছে বাংলা (Bengal)। দলের খেলায় খুশি কোচ রঞ্জন ভট্টাচার্য্য। তবে শুধু দল নয়, বাংলা দলের অধিনায়ক মনোতোষ চাকলাদারের দলের প্রতি দায়বদ্ধতা মন কেড়েছে বাংলা কোচের। এদিন পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচে খেলতে গিয়ে বিপক্ষের ফুটবলারের কনুইয়ে আঘাত লেগে মাথা ফেটে যায় মনোতোষের। মাঠের ধারেই শুশ্রূষা হয় তাঁর। পড়ে দু’টি সেলাইও। মাথায় মোটা ব্যান্ডেজও বাধা হয় তাঁর। সেই ব‍্যান্ডেজ নিয়ে পাঞ্জাবের বিরুদ্ধে খেলা চালিয়ে যান বাংলার অধিনায়ক। আর এতেই দলের সতীর্থ থেকে কোচের মন কেড়েছে মনোতোষের দলের প্রতি দায়বদ্ধতা দেখে।

ম‍্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে বাংলার কোচ রঞ্জন ভট্টাচার্য্য বলেন,” মনোতোষের সাহসে আমরা মুগ্ধ। ওর পরিবর্ত ফুটবলারও আমি তৈরি রেখেছিলাম। তবু একবার ওকে জিজ্ঞাসা করি মাঠে নামতে পারবে কিনা। সঙ্গে সঙ্গে মাথা নাড়িয়ে বলে দেয় ও খেলবে। তাই ওকে খেলিয়েছি।”

এদিকে ম্যাচের পরেই আয়োজকদের প্রতি ক্ষোভ উগরে দিলেন বাংলার কোচ রঞ্জন ভট্টাচার্য্য। বাংলার বিরুদ্ধে সরাসরি বঞ্চনার অভিযোগ আনলেন তিনি। অভিযোগ যে, বল নিয়ে ম্যাচ হয়েছে, সেই বল অনুশীলনে পায়নি বাংলা। এই নিয়ে রঞ্জন ভট্টাচার্য্য বলেন,” যেই বলে ম‍্যাচ খেলা হয়েছে, সেই বল অনুশীলনের সময় আমাদের দেওয়া হয়নি।”

আরও পড়ুন:Asia Cup: শ্রীলঙ্কায় এশিয়া কাপ আয়োজন নিয়ে কী বললেন জয় শাহ?

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...