Monday, March 16, 2026

পশ্চিমবঙ্গেও হনুমানের মূর্তি তৈরির ঘোষণা মোদির

Date:

Share post:

পশ্চিমবঙ্গ (West Bengal) সহ দেশের ৪ রাজ্যে হনুমানের মূর্তি তৈরির ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। আজ হনুমান জয়ন্তী (Hanuman Jayanti) উপলক্ষ্যে গুজরাতের মোরবিতে (Gujarat’s Morbi) ভগবান হনুমানের মূর্তি (Lord Hanuman) উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের তরফে জানানো হয়েছে, ‘হনুমানজির চার ধাম’ প্রকল্পের অংশ হিসাবে সারা দেশে চার দিকে নির্মিত চারটির মধ্যে মোরবিতে দ্বিতীয় মূর্তি উদ্বোধন হল। মোদি (Narendra Modi) শনিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে মোরবিতে ভগবান হনুমানের (Lord Hanuman) ১০৮ ফুট দৈর্ঘ্যের মূর্তি উন্মোচন করেন।

আরও পড়ুন: বালিগঞ্জ-আসানসোল তো বটেই গোটা দেশের ৫ কেন্দ্রে উপনির্বাচনে ০ পেল বিজেপি

মোদি (Narendra Modi) এদিন বলেন,”এর আগে সিমলায় ভগবান মূর্তি ছিল। আজ গুজরাতের মোরবিতে বাপু কেশবানন্দজির আশ্রমে মূর্তিটি স্থাপন করা হয়েছে। এরপরে দক্ষিনে রামেশ্বরম এবং পূর্বে পশ্চিমবঙ্গে এরকম মূর্তি তৈরির কাজ চলছে।”

প্রথম মূর্তিটি ২০১০ সালে উত্তরে হিমাচল প্রদেশের সিমলায় স্থাপিত হয়েছিল। প্রধানমন্ত্রীর দফতর সূত্রে খবর, দক্ষিণে রামেশ্বরমে তৃতীয় মূর্তিটির কাজ শুরু হয়েছে।




spot_img

Related articles

অস্কার ২০২৬-এর ‘ইন মেমোরিয়াম’ বিভাগে নাম নেই ধর্মেন্দ্রর! ভারতীয় সিনেপ্রেমীদের মধ্যে অসন্তোষ

  বিশ্বের অন্যতম বড় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠান অস্কার ২০২৬-এর 'ইন মেমোরিয়াম'। লস অ্যাঞ্জেলসে রবিবার রাতে হলিউড ছাড়াও বিভিন্ন দেশের...

‘সকলকে ক্ষমা করে বিদায় নাও’, হরিশকে শেষ আদর পরিবারের

চোখের সামনে ছেলেকে ১৩ বছর ধরে যন্ত্রণার সঙ্গে লড়তে দেখেছেন। সবরকম চেষ্টা করেও কোমার ' লাইফ সাপোর্ট' থেকে...

আজই বামেদের প্রার্থী তালিকা ঘোষণা! তাড়াহুড়ো নিয়ে খোঁচা কুণালের

বাংলায় নির্বাচনের দিন ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছে বামফ্রন্ট। সোমবার, বেলা তিনটে নাগাদ মুজফ্ফর...

যুদ্ধ নিয়ে AI কন্টেন্ট! ইউএই-তে গ্রেফতার ১৯ ভারতীয়

পশ্চিম এশিয়ায় যুদ্ধ নিয়ে ভুয়ো পোস্ট। সংযুক্ত আরব আমিরশাহিতে গ্রেফতার ১৯ ভারতীয়-সহ ৩৫ জন। ২৮ ফেব্রুয়ারি ইজরায়েল ও...