Saturday, April 4, 2026

রাজ্যের মুকুটে নয়া পালক, টেলিমেডিসিনে দ্বিতীয় বাংলা

Date:

Share post:

যেকোনও বিষয় নিয়েই রাজ্যকে নিশানা করে কেন্দ্রের বিজেপি (BJP) সরকার। অথচ কেন্দ্রীয় সরকারের খতিয়ান অনুযায়ী, বারবার সাফল্যের নিরিখে প্রথম সারিতে নাম উঠে আসছে বাংলার। ১০০ দিনের কাজে কর্ম সংস্থানে প্রথম এবং কর্মদিবস তৈরিতে দ্বিতীয় হওয়ার পরেই, এবার টেলিমেডিসিন (Tele Medicine) পরিষেবায় দেশের মধ্যে দ্বিতীয়স্থান পেল বাংলা।

টেলিমেডিসিন পরিষেবায় অত্যন্ত ভালো কাজের জন্য রাজ্য সরকারের প্রশংসা করেছে কেন্দ্র (Central)। রীতিমতো শংসাপত্র দিয়ে জানিয়ে দিয়েছে এক্ষেত্রে দেশে মধ্যে দ্বিতীয়স্থানে রয়েছে বাংলা।

 

বাড়ছে করোনা সংক্রমণ , দিল্লিতে ফের মাস্ক বাধ্যতামূলক , সম্ভাবনা লকডাউনেরও

করোনাকালে মানুষের পাশে দাঁড়াতে টেলিমেডিসিন পরিষেবার ওপর জোর দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। যেখানে সশরীরে পৌঁছে যাওয়ায় সমস্যা দেখা দিয়েছে, সেখানেই টেলিমেডিসিনের সাহায্যে রোগীর কাছে পরিষেবা পৌঁছে দিয়েছেন চিকিৎসকরা। কখনও আবার তাঁদের সাহস যোগানো হয়েছে। সরকারের হেল্পলাইনে বিনামূল্যে মিলেছে পরামর্শ। এর ফলে উপকৃত হয়েছেন রাজ্যবাসী। এবার সেই পরিষেবার স্বীকৃতি দিল কেন্দ্রীয় সরকার(Central Government)।

বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনা অব্যাহত। বিভিন্ন খাতে এখনও এ রাজ্যের পাওনা বকেয়া রেখেছে মোদি সরকার। যে কোনও বিষয় নিয়ে রাজ্য সরকারকে নিশানা করে গেরুয়া শিবির। অথচ বিজেপিশাসিত রাজ্যগুলিকে কয়েক যোজন পিছনে ফেলে বিভিন্ন ক্ষেত্রে বারবার দেশের মধ্যে সেরা হয়ে হচ্ছে বাংলা। প্রমাণ হচ্ছে ডবল ইঞ্জিন সরকার নয়, বাংলার তৃণমূল (TMC) সরকারই উন্নয়নে নিরিখে দেশের মধ্যে সেরা কাজ করছে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...