Saturday, June 20, 2026

BGBS: চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, প্রধানমন্ত্রীর আসা নিয়ে কী জানাচ্ছে প্রশাসন

Date:

Share post:

১৯ তারিখ নৈশ ভোজ। আর ২০ এপ্রিল থেকে শুরু দুদিনের বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন। বিশ্ব বাংলা কনভেনশন (Biswabangla Convention Centre) কেন্দ্রে এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। শনিবার, প্রস্তুতি ঘুরে দেখেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী (Harikrishna Dwibedi)-সহ প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। পরে প্রস্তুতি বৈঠক করন মুখ্যসচিব।

একনজরে BGBS-র সূচি:
১৯ এপ্রিল- বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে নৈশ ভোজ।
২০ এপ্রিল- বিশ্ব বাংলা কনভেনশন কেন্দ্রে সম্মেলনের উদ্বোধন
২১ এপ্রিল- সম্মেলনের শেষ দিন।

সম্মেলন কেন্দ্রর সম্মেলনে ১৪টি দেশের প্রতিনিধিরা থাকবেন। তবে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কি আসছেন? সে বিষয়ে স্পষ্ট করে জানানো হয়নি। কোন কোন বিশিষ্টরা এই সম্মেলনে যোগ দিচ্ছেন, সে বিষয়েও এখনও প্রকাশ করা হয়নি।

তৃতীয়বার ক্ষমতায় আসার পরেই রাজ্যে শিল্পায়ন এবং কর্মসংস্থানে জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। করোনা কালে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন গতবছর করা যায়নি। এবার তাই জোর তোড়জোর শুরু হয়েছে। সম্মেলনের আগেই আদানি গোষ্ঠীর প্রতিনিধিরা নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন। সুতরাং তারা আসতে পারে বলে মনে করা হচ্ছে। মুকেশ অম্বানির আসার সম্ভাবনাও প্রবল। এ ছাড়াও অন্যান্য বিশিষ্ট শিল্পপতি, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কনসাল জেনারেলদেরও যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে।
দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-র (Narendra Modi) সঙ্গে সাক্ষাৎ করে তাঁকে বিজিবিএস-এ আসার আমন্ত্রণ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তবে তিনি যোগ দিচ্ছেন কি না তা এখন স্পষ্ট করে জানানো হয়নি।

কনভেনশন কেন্দ্রের মূল গেট থেকে সম্মেলন হল পর্যন্ত টানেল তৈরি হচ্ছে। গাড়ি থেকে নেমে অতিথি-অভ্যাগতরা শীতাতপ নিয়ন্ত্রিত সেই টানেল দিয়ে সম্মেলনে পৌঁছবেন। টানেলে বিভিন্ন ‘ডিসপ্লে’-ও থাকবে। সব মিলিয়ে বেশ জাঁকজমক পূর্ণ হতে চলেছে এবারের বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন।

Related articles

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...

দিঘায় বোটিং দুর্ঘটনায় মৃত্যু পর্যটকের, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন 

দিঘায় বোটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ব বর্ধমানের শক্তিগড়ের বাসিন্দা শেখ বাপনের (২৮)। শনিবার সকালে এই ঘটনাকে...

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...