Tuesday, February 24, 2026

ATK Mohunbagan: ঢাকা আবাহনীর বিরুদ্ধে নামার আগে সর্তক বাগান ব্রিগেড

Date:

Share post:

এএফসি কাপের ( AFC Cup) প্রথম ম‍্যাচে শ্রীলঙ্কার ক্লাব ব্লু স্টার এফসিকে (Blue Star Fc) ৫-০ গোলে হারানোর পর মঙ্গলবার দ্বিতীয় ম‍্যাচে খেলতে নামছে এটিকে মোহনবাগান (Atk Mohunbagan)। প্রতিপক্ষ ঢাকা আবাহনী (Dhaka Abahani)। এই দল সম্পর্কে কার্যত কোনও ধারণাই নেই সবুজ-মেরুন ব্রিগেডের। তাই আগের ম্যাচে পাঁচ গোলে জিতলেও ঢাকা আবাহনীর বিরুদ্ধে আত্মতুষ্টিতে ভুগতে নারাজ বাগান শিবির। বরং এই ম‍্যাচ নিয়ে কার্যত পরীক্ষা নিরীক্ষা শুরু করে দিয়েছেন এটিকে মোহনবাগান কোচ জুয়ান ফেরান্ডো। তাই তো অনুশীলনে পাসিং ফুটবলের পাশাপাশি পেনাল্টি শুট আউটের দিকেও নজর রাখছে বাগান কোচ।

এএফসি কাপের প্রথম ম‍্যাচে জোড়া গোল করেছিলেন জনি কাউকো, মনবীর সিং। এবার সামনে ঢাকা আবাহনী। প্রতিপক্ষ সমন্ধে কোন ধারনা নেই জনি কাউকো বা মনবীরের। তাই তো আবাহনীকে নিয়ে যথেষ্ট সাবধানী দু’জনেই। ঢাকা আবাহনী নিয়ে বাগানের তারকা বিদেশি ফুটবলার বলেন,” ইউটিউবে ভিডিও দেখে প্রতিপক্ষ সম্পর্কে কিছুটা আন্দাজ পেয়েছি। এ ছাড়া আর সে ভাবে কোনও ধারণা নেই প্রতিপক্ষ সমন্ধে। এটা আমাদের কাছে সমস্যার। কারণ অচেনা দল ভয়ঙ্কর হয়। আইএসএলে বিপক্ষের ম্যাচ দেখে নামার সুবিধা ছিল। ব্লু স্টারেরও একটা ম্যাচ দেখেছিলাম। কিন্তু আবাহনীর ম্যাচ এখনও দেখিনি। শুনেছি ওদের দল শক্তিশালী। ওদের বিদেশিরাও ভালো। ফলে লড়াটা জমমে।”

ব্লু স্টারের বিরুদ্ধে  দু’গোল করা বাগানের মনবীর চান আবাহনীর বিরুদ্ধেও গোল করতে। এই নিয়ে তিনি বলেন,” ওদের রক্ষণভাগ ভাল। সেটা ভেঙে গোল করার অনুশীলন করছি। তবে গ্যালারিতে এবার আরও বেশি সমর্থককে আমরা পাব। ওরাই আমাদের অনুপ্রেরণা। সেই জন্যেই ম্যাচটা জিততে চাই। এই ম‍্যাচেও গোল করতে চাই।”

বাঙালি ফুটবলার প্রবীর দাসও চাইছেন ভালো ফুটবল খেলে বিপক্ষকে হারাতে। তাঁর আশা, হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাবেন সমর্থকরা। এই নিয়ে প্রবীর বলেন, “হয়তো ৩-২ বা ২-১ ব্যবধানে জিততে পারি। তবে দলের যা অবস্থা তাতে জেতার ব্যাপারে আশাবাদী। আমাদের পুরো দল ছন্দে রয়েছে।”

আরও পড়ুন:ফের আন্তর্জাতিক স্তরে পদক জয় বলিউড অভিনেতা আর মাধবনের ছেলে বেদান্ত মাধবনের

spot_img

Related articles

ভোটের মুখে বড় ভাঙন পদ্ম শিবিরে, গোজিনায় তৃণমূলে যোগ দিলেন বিজেপি পঞ্চায়েত প্রধান-সহ ৫০০

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই পূর্ব মেদিনীপুরের ময়নায় রাজনৈতিক সমীকরণ ওলটপালট হতে শুরু করেছে। বিজেপির জেলা কমিটির সদস্য...

মৃত সরকারি কর্মীর বকেয়া টাকা পাবেন বিবাহিত ও বিবাহবিচ্ছিন্ন কন্যারাও, নিয়মে বড় বদল নবান্নের

কর্মরত অবস্থায় কোনও রাজ্য সরকারি কর্মীর মৃত্যু হলে তাঁর প্রাপ্য আর্থিক সুবিধা পাওয়ার ক্ষেত্রে দীর্ঘদিনের আইনি জটিলতা কাটাল...

ফের বিদেশে ভারতের প্রতিনিধিত্ব সাংসদ অভিষেকের, একটি সংসদীয় দলের নেতৃত্বে লোকসভার দলনেতা

ফের বিশ্বের দরবারে ভারতের প্রতিনিধিত্ব করবেন তৃণমূল সাংসদ তথা লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ৬০-এর বেশি দেশের...

ঝাড়খণ্ডের কাসারিয়ার কাছে ভেঙে পড়ল এয়ার অ্যাম্বুলেন্স: ৭ জনের মৃত্যুর আশঙ্কা

ফের এক বিমান দুর্ঘটনা যেখানে সাতজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এবার মাঝ আকাশ থেকে ভেঙে পড়ল একটি এয়ার...