Friday, April 3, 2026

ধন্যবাদ মমতাদি! বাবার জয়ে আনন্দে ভাসলেন সোনাক্ষী সিনহা 

Date:

Share post:

আসানসোল লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের(TMC) টিকিটেই বিরাট ব্যবধানে জয়ী শত্রুঘ্ন সিনহা(Shatrughan Sinha) । ১৬ এপ্রিল প্রকাশিত হয়েছে উপনির্বাচনের ফলাফল। বাবার সাফল্যে উচ্ছ্বসিত অভিনেত্রী(Actress) সোনাক্ষী সিনহা(Sonakashi Sinha)।

পশ্চিমবঙ্গের আসানসোল লোকসভা আসনের উপনির্বাচনের  তৃণমূল কংগ্রেস প্রার্থী শত্রুঘ্ন সিনহা ৩ লক্ষেরও বেশি ভোটের ব্যবধানে বিজেপির অগ্নিমিত্রা পালকে পরাজিত করে জয়ী হয়েছেন করেছেন। শত্রুঘ্ন সিনহার মেয়ে সোনাক্ষী সিনহা এবং ছেলে লভ সিনহা শনিবার বাবার জয়ের প্রতিক্রিয়া জানিয়েছেন। শনিবার তখন গণনা  চলছে, শত্রুঘ্ন প্রায় ৮৪০০০ ভোটের ব্যবধানে এগিয়ে ছিলেন। সোনাক্ষী তখন বাবার সঙ্গে একটি ছবি শেয়ার করে তাতে “ইয়া” (Yeah) স্টিকার যোগ করেন।

তৃণমূলের জন্মলগ্ন থেকে আসানসোল কখনই ঘাসফুলের দখলে আসে নি। তবে শত্রুঘ্নের হাত ধরেই এল রেকর্ড সাফল্য। মেয়ে সোনাক্ষী সিনহা তার ইনস্টাগ্রাম স্টোরিতে খবরটি শেয়ার করেছেন এবং কীভাবে তাঁর বাবা “রেকর্ড ব্যবধানে” জিতেছেন তা তুলে ধরেছেন।

সোনাক্ষী একা নন, তাঁর ভাই লভ সিনহাও বাবাকে একটি পোস্ট উৎসর্গ করেছেন, তাঁকে অনুপ্রেরণা বলে অভিহিত করেছেন এবং আসানসোলের মানুষকে ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি তিনি ও সোনাক্ষী দুজনেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানিয়েছেন।

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...