Wednesday, March 25, 2026

খিচুড়িতে নুন বেশি, স্ত্রীকে চরম শাস্তি স্বামীর

Date:

Share post:

খাবারে নুন ( Salt) বেশি হওয়া বা নুন কম হওয়া আম ঘটনা কিন্তু এই লঘু পাপে গুরুদন্ড হল স্ত্রীর (wife)। জলখাবারের খিচুড়িতে  নুন বেশি হওয়ার মত ক্ষুদ্র ভুলের  শাস্তি দিলেন স্বামী। রাগে শ্বাসরোধ করে খুন (Murder) করলেন স্ত্রীকে । শুনতে বেশ অবিশ্বাস্য লাগলেও এই ঘটনাটি সত্য। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রর  থানের (Maharashtra)ভায়ান্দার শহরতলিতে । অভিযুক্ত ব্যক্তি নীলেশ ঘাগ (৪৬) শুক্রবার সকালে জলখাবার খেতে বসেন । স্ত্রী নির্মলা সাবুদান খিচুড়ি বানিয়েছিলেন হয়ত অসাবধানতায়  পড়ে গিয়েছিলো একটু বেশি নুন। সেই খিচুড়ি খেতে বসে খাবার মুখে তুলতেই রেগে যান নীলেশ । ক্রোধে দিগ্বিদিক জ্ঞান শূন্য হয়ে যান স্বামী এবং হত্যা করলেন স্ত্রীকে । পুলিশ সূত্রের খবর ভয়ঙ্কর রেগে যান নীলেশ যে গলায়ে কাপড় পেঁচিয়ে শ্বাসরোধ করে খুন করেন স্ত্রী নির্মলাকে । খবর পেয়ে ঘটনাস্থলে পৌছয় পুলিশ এবং দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় স্থানীয় হাসপাতালে। নীলেশের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী খুনের মামলা দায়ের করা হয়েছে । নীলেশ ব্যাংক অফ মহারাস্ট্রর (Maharashtra) কম্পিউটার অপারেটর । জানা গেছে নির্মলা এবং নীলেশের একটি সন্তান রয়েছে। খুনের ঘটনাটি ঘটেছে সেই বারো বছর বয়সী ছেলের সামনেই। পুলিশকে ঘটনার বিবরণ দেয় প্রত্যক্ষদর্শী ছেলে।

আরও পড়ুন: গেরুয়া বিদ্রোহ : ধান্দাবাজরা দলের কমিটিতে, সুকান্তকে কাঠগড়ায় তুলে পদ ছাড়লেন মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক

নীলেশ প্রথমে হাত দিয়ে গলা টিপে স্ত্রীকে খুন করার চেষ্টা  করে তাতে ব্যর্থ হলে তখন কাপড় পেঁচিয়ে খুন করে নির্মলাকে । ছেলে আরও জানায়ে যে মা খিচুড়ি পরিবেশন করে ঘরে চলে গিয়েছিলেন সেই সময় খিচুড়ি মুখে তুলেই বাবা তাঁকে অনুসরণ করে এবং সেখানে গিয়ে মারধর শুরু করে। হাতাহাতি হয় নির্মলা নিজেকে বাঁচানোর  প্রানপণ চেষ্টা করে কিন্তু শেষমেশ পরাস্ত হয়।





Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...