Sunday, April 5, 2026

EastBengal: কেরল যাচ্ছেন আলভিটো, ষষ্ঠী দুলেরা

Date:

Share post:

নতুন মরশুমের দলগঠনের জন‍্য ঝাপাল ইস্টবেঙ্গল (EastBengal)। স্পোর্টিং রাইটস ফিরে পেলেও এখনও নতুন লগ্নিকারী চূড়ান্ত হয়নি। তবু নতুন মরশুমের দলগঠনের জন্য ঝাঁপিয়েছে লাল-হলুদ ক্লাব।

 

সোমবার ক্লাবের কর্মসমিতির সভায় ঠিক হল, ফুটবলার বাঁছতে সন্তোষ ট্রফির খেলা দেখতে স্পটার পাঠানো হবে। সেই মতো মঙ্গলবার কেরল রওনা হচ্ছেন লাল-হলুদের দুই প্রাক্তন আলভিটো ডি’কুনহা এবং ষষ্ঠী দুলে। ইস্টবেঙ্গল ক্লাবের প্রাক্তনীদের পরামর্শ মেনেই এই সিদ্ধান্ত। এছাড়াও আইএফএ-কে ক্লাবের তরফে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, এখন থেকে ফুটবল সংক্রান্ত ব্যাপারে শুধুমাত্র ইস্টবেঙ্গল নামই যেন ব্যবহার করা হয়। এদিন সিদ্ধান্ত হয়েছে, ক্লাব প্রাঙ্গণে সদস্যদের জন্য অত্যাধুনিক রেস্তোঁরা চালু হবে। এছাড়াও ক্লাবের কর্মপরিচালনায় কর্পোরেট জগতের বিশিষ্ট ব্যক্তিদেরও অন্তর্ভুক্ত করা হবে।

আরও পড়ুন:Mohammedan: এগিয়ে থেকেও নেরোকার বিরুদ্ধে ১-১ গোলে ড্র মহামেডানের

Related articles

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...