Friday, June 26, 2026

দেগঙ্গার পাঁচ পরিযায়ী শ্রমিকের রহস্যজনক মৃত্যু কর্ণাটকে

Date:

Share post:

দক্ষিণ কর্ণাটকের( South Karnataka)বাংলার পাঁচ পরিযায়ী শ্রমিকের রহস্যজনক ভাবে (Migrant Worker)মৃত্যু হয়েছে। এরা সকলেই পশ্চিমবঙ্গের দেগঙ্গা এলাকার বাসিন্দা ।  স্বাভাবিক কারণে এই মৃত্যুকে ঘিরে এলাকা জুড়ে  তৈরি হয়েছে চাঞ্চল্য ।
দক্ষিণ কর্ণাটকের বাজপাই থানা এলাকায় শ্রী উল্কা লিমিটেড নামের একটি মাছ কোম্পানিতে কাজ করতে গিয়েছিলেন দেগঙ্গা এলাকার ত্রিশ থেকে পয়ত্রিশ জন কর্মীদের একটি দল । সেখানে কাজের সময় মাছের চেম্বারে নেমে পাঁচজন কর্মীর  মৃত্যু ঘটে ।

জানা গেছে রবিবার বিকেলে ওই মাছ কোম্পানির একটি মাছের চেম্বারে সাতজন শ্রমিক নেমেছিলেন ।  এর অনেক পরে সেই চেম্বার থেকে একে একে পাঁচজনের মৃতদেহ উদ্ধার করা হয়। বাকি দুজন বেঁচে থাকলেও তাঁদের অবস্থা আশঙ্কাজনক তাই তাঁদের  হাসপাতালে ভর্তি করা হয়েছে ।  এরা প্রত্যেকেই দেগঙ্গার বাসিন্দা । খবরটা আসা মাত্র ওই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি  হয় ।

জানা গেছে  আজ থেকে দু মাস আগে দেগঙ্গার বিভিন্ন এলাকা থেকে প্রায় ত্রিশ পয়ত্রিশ জনের একটি দল কাজের জন্য যায় কর্ণাটকের ওই অঞ্চলে । মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু হয়েছে ।

আরও পড়ুন:বিষ্ণুপুরে তৃণমূল নেতাকে বাঁশ দিয়ে পিটিয়ে খুন, গ্রেফতার বিজেপি কর্মী

উত্তর ২৪ পরগনা জেলার পরিষদের কর্মাধ্যক্ষ এ কে এম ফারহাদ সাহেব ওই পাঁচজন পরিযায়ী শ্রমিকের পরিবারের পাশে থাকবার সব রকম আশ্বাস দিয়েছেন এবং দ্রুত মৃতদেহ ফিরিয়ে নিয়ে আসার জন্য এলাকা থেকে একটি টিমকে দক্ষিণ কর্ণাটকে বাজপাই থানা এলাকায় পাঠানো হয়েছে।এই পাঁচ শ্রমিকের নাম মিজানুর ইসলাম , শারাফাত আলী , অমর ফারুক ,  নিজানুদ্দিন ও সমিউল ইসলাম।




Related articles

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...