Friday, June 26, 2026

বিষ্ণুপুরে তৃণমূল নেতাকে বাঁশ দিয়ে পিটিয়ে খুন, গ্রেফতার বিজেপি কর্মী

Date:

Share post:

সোমবার দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে সোনারপুর দক্ষিণ বিধানসভার স্থানীয় তৃণমূল নেতাকে বাঁশ দিয়ে পিটিয়ে খুন করা হল। নিহত ওই নেতার নাম মঙ্গল প্রামানিক। আঁধারমাণিক এলাকার ২২ নম্বর বুথ তৃণমূল কোষাধ্যক্ষ ছিলেন মঙ্গল প্রামাণিক । এ ঘটনায় এক বিজেপি কর্মীকে গ্রেফতার করা হয়েছে । জানা গিয়েছে ওই তৃণমূল নেতা মাছের ব্যবসার সঙ্গে জড়িত। সোমবার দিন ভোরবেলা গোবিন্দপুরে মাছের আড়তে যাচ্ছিলেন তিনি। আড়তে কাজে যাওয়ার পথেই তাঁর উপরে হামলা হয় । অভিযোগ সোনারপুরের লাঙলবেড়িয়া এলাকায় তাঁকে বাঁশ দিয়ে মারধর করা হয়। দেবাশিস প্রামাণিক নামে স্থানীয় এক বিজেপি কর্মী তাঁকে মারধর করে বলে অভিযোগ। সঙ্গে সঙ্গেই রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় মঙ্গলকে। হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা মঙ্গলকে মৃত ঘোষণা করে । এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে । মঙ্গলকে স্থানীয়রা সকলেই খুব পছন্দ করতেন বলে জানা গিয়েছে।

 

Related articles

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...