Friday, June 26, 2026

আলিপুর সংশোধনাগারের কোনো অংশ ভাঙা যাবে না, রাজ্যকে নির্দেশ হাইকোর্টের

Date:

Share post:

আলিপুর সংশোধনাগারের কোনও নির্মাণ ভাঙা যাবে না বলে রাজ্যকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব অন্তর্বর্তী নির্দেশ দিয়ে রাজ্যকে জানিয়েছে হেরিটেজ সামগ্রী সংরক্ষণ করতে হবে। আলিপুর সংশোধনাগারের একটাও ইট খোলা চলবে না।

আলিপুর সংশোধনাগারের প্রায় ১০৮ একর জমিতে রাজ্য সরকার সংগ্রহশালা করবে বলে প্রস্তাব দিয়েছিল । সে জন্য বন্দিদের আগেই সরিয়ে নেওয়া হয়েছে। ওই ঐতিহ্যবাহী ভবনে আছে বিজি প্রেসের অফিস। সেটিকেও সরস্বতী প্রেসে সরিয়ে নিয়ে যাওয়া হবে বলে রাজ্যের তরফে জানানো হয়। অভিযোগ ইতিমধ্যেই অনেক নির্মাণ ভাঙার কাজ শুরু হয়ে গিয়েছে। কিন্তু আদৌ সেখানে মিউজিয়াম হবে কী না । হলেও সংগ্রহশালার তৈরির কাজ কাজ কবে শেষ হবে তা নিয়ে প্রশ্ন চিহ্ন রয়েছে । এই মর্মে কলকাতা হাইকোর্টে মামলা হয় । ওই মামলার শুনানিতে হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে আলিপুর সংশোধনাগারের নির্মাণ কাজে হাত দেওয়া যাবে না। আগামী ১৮ মে ফের এই মামলার শুনানি । ওইদিন আদালতে হলফনামা জমা দিতে হবে হিডকোকে।

 

Related articles

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...