Friday, June 26, 2026

I-League: আইলিগে ফিরছে দর্শক, ২২ এপ্রিল থেকে মাঠে বসেই দলকে সমর্থন করতে পারবেন তারা

Date:

Share post:

আইলিগে (I-League) ফিরতে চলেছে দর্শক। মাঠে বসেই প্রিয় দলকে সমর্থন করতে পারবেন ফুটবল প্রেমী সমর্থকেরা। আগামী ২২ এপ্রিল থেকে আইলিগে স্টেডিয়ামের বাছাই করা কয়েকটি গ্যালারিতে দর্শক প্রবেশের অনুমতি দিয়েছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন(AIFF)। সোমবার এমনটাই জানান হয় এআইএফএফ-এর তরফ থকে। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তরের বিধি মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি মরশুমে কলকাতায় আয়োজিত হচ্ছে আইলিগ।

আইলিগে দর্শক  নিয়ে লিগের সিইও সুনন্দ ধর বলেন, “এটি আমায় খুব আনন্দ দিচ্ছে যে দর্শকদের আবারও আইলিগে স্বাগত জানানোর। আমরা কৃতজ্ঞ বৃহত্তর পর্যায়ের দর্শকদের কাছে যারা এই কঠিন সময়ে আমাদের এই যৌথ প্রয়াসে এগিয়ে যাওয়ার জন্য সমর্থন করেছেন। আমরা আশা করছি দারুণ লড়াই আসতে চলেছে – সে চ্যাম্পিয়নশিপের রেস হোক কিংবা অবনমনের দৌড়। যদিও, আমরা প্রতিনিয়ত পরিস্থিতির পর্যবেক্ষণ করব, এবং নির্দিষ্ট কর্তৃপক্ষের স্বাস্থ্য বিধি অনুযায়ী কাজ করব।”

এদিকে দর্শক প্রবেশের অনুমতি সত্ত্বেও দলগুলির করোনা বিধির ক্ষেত্রে নিয়ম বদলাচ্ছে না। কলকাতায় জৈব বলয়ের মধ্যেই তারা থাকবে। এবং যে জায়গাগুলিতে দর্শকদের অনুমতি দেওয়া হবে, সেখান থেকে স্টেডিয়ামে প্রতিযোগিতা অঞ্চলে যাওয়া যাবে না।

আরও পড়ুন:CSK: গুজরাতের বিরুদ্ধে কি কারণে হার? কী বললেন জাদেজা?

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...