Saturday, April 4, 2026

মন্দাকিনীর কামব্যাক! কার সাথে? কৌতুহলী নেটিজেনরা

Date:

Share post:

মনে আছে সেই বিখ্যাত ‘রাম তেরি গঙ্গা মইলি'( Ram Teri Ganga Moili)  ছবির  ছিপ ছিপে বেতস লতার মতো অসম্ভব সুন্দরী নায়িকাকে( Actress) । যাঁর শরীরী আবেদনের জোয়ারে সেই সময় ভেসে গিয়েছিল গোটা বলিউড। সেই মেয়ের নাম মন্দাকিনী (Mandakini)। তিনি নিজে যেমন বিতর্কিত ছিলেন তেমনই বিতর্কিত হয়েছিল তাঁর অভিনীত ছবিটিও। প্রায় ২৫ বছর পর সেই মন্দাকিনী আবার ফিরছেন বলিউডে। তবে সিনেমায় নয় তাঁকে পাওয়া যাবে একটি মিউজিক ভিডিওতে ।

দি গ্রেট রাজকাপুর তাঁর ছোট ছেলে রাজীব কাপুরকে ছবির জগতে পরিচয় করাতে তৈরি করেছিলেন ব্লক বাস্টার মুভি ‘ রাম তেরি গঙ্গা মইলি’ । ছেলের ডেবিউ ছবির জন্য তাঁর বিপরীতে খুঁজছিলেন একটি নতুন মুখ । সেই সময় আবিষ্কার করেন  মন্দাকিনীকে।  দেরি করেননি রাজ ঠিক করেছিলেন এই মেয়েই হবে তাঁর ছবির নায়িকা। ব্রিটিশ বাবা এবং কাশ্মীরি মায়ের সন্তান মন্দাকিনী অপরূপ সুন্দরী । তখন তাঁর বয়স মাত্র ২২ বছর। সেই সময় এই ছবিতে তাঁর সাহসী দৃশ্য বহু চর্চিত হয় ও বিতর্কিত  হয় । তাই আজও সেই ছবির কথা মনে রেখেছেন সকলেই।

আরও পড়ুন:৫ ধর্ষণকাণ্ডে রাজ্যের কাছে তদন্ত রিপোর্ট চাইল হাইকোর্ট, সাক্ষীদের নিরাপত্তার নির্দেশ

এরপর সময় সময় বিতর্কিত একটি চরিত্র হয়ে ওঠেন মন্দাকিনী। মুম্বই এর ডন দাউদ ইব্রাহিমের সঙ্গে নাম জড়ায় তাঁর । যদিও এর কোন প্রমাণ সেই অর্থে ছিল না ।১৯৯৬ সালে মুক্তি পায় তাঁর শেষ ছবি । ১৯৯০ সালে বিয়ে করেন ডা কাগুর টি রিনপোচে ঠাকুরকে । তাঁকে  বিয়ে করে বৌদ্ধ ধর্মাবলম্বী হন এবং সিনেমা থেকে বিদায় নেন মন্দাকিনী । এখন তিনি দুই সন্তানের মা ও তিব্বতী যোগার প্রশিক্ষক ।

এহেন মন্দাকিনীকে আবার দেখতে পাওয়া যাবে একটি মিউজিক ভিডিওতে । তাঁকে ফিরিয়ে আনছেন পরিচালক সাজন আগরওয়াল । গানের ভিডিওটির শিরোনাম ‘মা ও মা’ ।
এই মিউজিক ভিডিওটিতে ডেবিউ করবে মন্দাকিনীর পুত্র রাবিল ঠাকুর । কামব্যাক ভিডিওটির সম্পর্কে সংবাদমাধ্যমকে মন্দাকিনী বলেন,  সাজন আগরওয়ালের সঙ্গে
কাজ করতে পেরে তিনি ভীষণ খুশি । এই গানটি খুব সুন্দর আর এই গানের সবচেয়ে আনন্দের বিষয় হল এতে তাঁর ছেলে রয়েছেন ডেবিউ আর্টিস্ট হিসেবে । ভিডিওটি নিয়ে তিনি আশাবাদী।




Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...