Saturday, April 4, 2026

আসানসোলে হারের কারণ বিশ্লেষণে বিজেপির বৈঠক, ডাক পেলেন না লকেট-অগ্নিমিত্রা

Date:

Share post:

সদ্যসমাপ্ত আসানসোল লোকসভা উপনির্বাচনে চরম বিপর্যয় হয়ে বিজেপির। দলীয় প্রার্থী অগ্নিমিত্রা পাল রেকর্ড মার্জিনে হেরেছেন। ফলাফলের পর মুখ লোকানোর জায়গা পাচ্ছেন না দলের নেতারা। অভিযোগ পাল্টা অভিযোগের শুরু হয়েছে চরম অন্তর্কলহ। এই পরিস্থিতিতে দলের সংগঠন ধরে রাখাটাই চ্যালেঞ্জের। পরিস্থিতি সামাল দিতে মঙ্গলবার জেলা সভাপতিদের নিয়ে জরুরি বৈঠকে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। থাকবেন রাজ্যের সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তী সহ নেতৃত্ব।

জানা গিয়েছে, মঙ্গলবারের বৈঠকে দক্ষিণবঙ্গের সব সাংগঠনিক জেলার সভাপতিদের ডাকা হয়েছে। কিন্তু তাৎপর্যপূর্ণভাবে এদিনের বৈঠকেও নেই বিজেপির সাধারণ সম্পাদক তথা সাংসদ লকেট চট্টোপাধ্যায়। অথচ, লকেট আসানসোলের কনভেনর।

আরও পড়ুন:মন্দাকিনীর কামব্যাক! কার সাথে? কৌতুহলী নেটিজেনরা

আবার গেরুয়া শিবিরের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে,আসানসোলে হারের পিছনে দলীয় অন্তর্ঘাত হয়েছে। রাজ্যের নেতাদের একটি বড় অংশ চায়নি আসানসোল জিতুক। তাই সেই গোষ্ঠীর তরফে ভোটের আগে অসহযোগিতা করার অভিযোগ উঠেছে। প্রার্থী অগ্নিমিত্রা পালও ভীষণ ক্ষুব্ধ। ইতিমধ্যে একাধিক অভিযোগ করে দিল্লিতে কেন্দ্রীয় নেতাদের কাছে রিপোর্টও পাঠিয়েছেন অগ্নিমিত্রা। তাই রাজ্য সাধারণ সম্পাদক হওয়া সত্ত্বেও অগ্নিমিত্রাকেও এই বৈঠকে ডাকা হয়নি। সবমিলিয়ে হেরে গিয়েও গ্ৰুপবাজি বন্ধ করছে না বিজেপির বর্তমান নেতৃত্ব।




Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...