Saturday, April 4, 2026

দিল্লির জাহাঙ্গিরপুরী হিংসায় বাংলা যোগ, ধৃত একাধিক

Date:

Share post:

হনুমান জয়ন্তীর(Hanuman Jayanti) শোভাযাত্রাকে কেন্দ্র করে দিল্লির(Delhi) জাহাঙ্গিরপুরী(Jahangirpuri) এলাকায় হিংসার ঘটনায় এবার এলো বাংলা যোগ। ইতিমধ্যেই এই ঘটনায় ২৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে উঠে এলো বাঙালির নাম, এদের একজন সুখেন সরকার ও অপর জন সুরেশ সরকার। এর পাশাপাশি ঘটনার অন্যতম অভিযুক্ত মহম্মদ আসলামের বঙ্গ-যোগের সন্ধান আগেই পাওয়া গিয়েছিল। এই আসলাম হলদিয়ার ডোকারের বাসিন্দা। পাশাপাশি আরও দুই অভিযুক্ত সোনু শেখ ও আনসার শেখও হলদিয়ারই(Haldia) বাসিন্দা।

জানা গিয়েছে, সোনু ও আসলাম হলদিয়ার ধনী পরিবারের সন্তান। তার বিরুদ্ধেই অভিযোগ রয়েছে গুলি চালানোর। করোনা ও লকডাউনের সময়ে সে হলদিয়াতে ছিল বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, ২০২০ সালের দাঙ্গায় তার নামে এফআইআর(FIR) দায়ের হয়। যদিও আসলামের পরিবারের তরফে জানানো হয়েছে তার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ মিথ্যা। সকল অভিযুক্তদের সম্পর্কে বিস্তারিত জানতে ইতিমধ্যেই তদন্তে নেমেছে পুলিশের ১৪ টি তদন্তকারী দল। জানা যাচ্ছে, এই ঘটনার তদন্তে বাংলাতেও আসতে পারেন তদন্তকারীরা।

আরও পড়ুন:উপনির্বাচনে গোহারার পর ফের বঙ্গ বিজেপির কামিনী-কাঞ্চন নিয়ে সরব তথাগত

স্থানীয় সুত্রে জানা গিয়েছে, দিল্লির জাহাঙ্গিরপুরী এলাকায় একটি মসজিদের সামনে দিয়ে হনুমান জয়ন্তীর শোভাযাত্রা যাওয়ার সময়ে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। একটি গোষ্ঠীর দাবি, শোভাযাত্রা চলাকালীন স্থানীয়রা ইট-পাথর ছোঁড়া শুরু করে। অপর গোষ্ঠীর আবার দাবি, শোভাযাত্রা থেকেই স্থানীয় দোকানপাটে ভাঙচুর চালানো হয়, মসজিদে ভাঙচুর চালানোর চেষ্টা করা হয়। জানা গিয়েছে, সংঘর্ষে দুই পক্ষেরই বেশ কয়েকজন আহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। সেই ঘটনাতেই এবার মিলল বাংলা যোগ।




Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...