Saturday, April 4, 2026

বেতন বাকি থাকলেও পড়ুয়াদের ক্লাস করতে দিতে হবে, বেসরকারি স্কুলগুলোতে নির্দেশ হাইকোর্টের

Date:

Share post:

বেতন বাকি থাকলেও ছাত্রছাত্রীদের ক্লাস করতে দিতে হবে। মঙ্গলবার বেসরকারি স্কুলগুলোকে (School) এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Kolkata High Court)। বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় (Indraprasanna Mukherjee) এবং মৌসুমী ভট্টাচার্যের (Mousumi Bhattacharya) ডিভিশন বেঞ্চ জানিয়েছেন, কোনও ভাবেই পড়ুয়াদের পড়াশোনায় বাধা দিতে পারবে না স্কুল।

সম্প্রতি বেতন বকেয়া থাকায় কলকাতার একাধিক স্কুলে (School) পড়ুয়াদের ক্লাস করতে দেওয়া হচ্ছিল না বলে অভিযোগ উঠেছিল। এই বিষয়ে জনস্বার্থ মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে (Kolkata High Court)। হাইকোর্টের বিচারপতিরা সাফ জানিয়ে দেন, বেতন বাকি থাকলেও ছাত্রছাত্রীদের স্কুলে ঢুকতে বাধা দেওয়া যাবে না। তাদের ক্লাস করতে দিতে হবে। শুধু তাই নয়, আইনশৃঙ্খলার অজুহাত দিয়ে স্কুল বন্ধ রাখতে পারবেন না সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষ।

আরও পড়ুন: আসানসোলে হারের কারণ বিশ্লেষণে বিজেপির বৈঠক, ডাক পেলেন না লকেট-অগ্নিমিত্রা

জি ডি বিড়লা স্কুল (GD Birla) ৯ এপ্রিল একটি নোটিশ জারি করে জানায়, যেসব পড়ুয়াদের বেতন বাকি রয়েছে তারা ক্লাস করতে পারবে না। মঙ্গলবার এ বিষয়ে আদালত নির্দেশ দেয়, স্কুলের তরফে ৯ এপ্রিল যে নোটিশ দেওয়া হয়েছিল তা অবিলম্বে প্রত্যাহার করে নিতে হবে। এছাড়া, ১৪৫টি স্কুলের বেতন সংক্রান্ত মামলায় যে বিশেষ অফিসার নিয়োগ করেছিল কলকাতা হাইকোর্ট, মঙ্গলবার জানানো হয়েছে ওই বেতন-দ্বন্দ্ব নিয়ে বিশেষ অফিসারেরা রিপোর্ট জমা দেবেন হাইকোর্টে।




Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...