Saturday, April 11, 2026

Breakfast News: ব্রেকফাস্ট নিউজ

Date:

Share post:

  • বুধবার রাজ্যে শুরু বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। উদ্বোধন অনুষ্ঠানে থাকবেন মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল। উপস্থিত থাকবেন ১৪টি দেশের শিল্প-প্রতিনিধিরা।
  • আনিস হত্যাকাণ্ডের রিপোর্ট জমা হাই কোর্টে। বিচারপতির অনুপস্থিতি নিয়ে বিতর্কিত মন্তব্যের জের, আনিসের বাবাকে ক্ষমা চাওয়ার নির্দেশ দিল আদালত।
  • বেতন বকেয়া সত্ত্বেও পড়ুয়াদের ঢুকতে দিতে হবে স্কুলে। আইনশৃঙ্খলার অজুহাতে বন্ধ নয় স্কুল, নির্দেশ আদালতের।
  • বুধবার থেকে শনিবার পর্যন্ত কলকাতায় বৃষ্টির সম্ভাবনার কথা জানাল আলিপুর আবহাওয়া দফতর।
  • রাজ্য বিজেপিতে অব্যাহত বিদ্রোহ! মুর্শিদাবাদ, নদিয়ার পর এ বার হুগলি, জেলা সভাপতিতে অনাস্থা জানিয়ে গণ ইস্তফা।
  • বাঁশদ্রোণী গুলি-কাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্ত-সহ ৩, উদ্ধার আগ্নেয়াস্ত্রও।
  • মাটিয়া, দেগঙ্গা-সহ রাজ্যে হওয়া চারটি ধর্ষণ-কাণ্ডের আজ শুনানি রয়েছে কলকাতা হাই কোর্টে। সকাল সাড়ে ১০টা নাগাদ প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চে শুনানি শুরু হতে পারে।
  • হাঁসখালি গণধর্ষণ ও হত্যাকাণ্ডে ধর্ষিতা এবং মৃতার পরিবারের সদস্য এবং অন্য সাক্ষীদের নতুন নাম-পরিচয় দেওয়ার আবেদন জমা পড়েছে কলকাতা হাই কোর্টে। আজ এই মামলার শুনানি হতে পারে। এ ছাড়া এই ঘটনায় সিবিআই তদন্ত কোন পথে যায় সে দিকেও নজর থাকবে।
  • দিল্লিতে সংক্রমণ বাড়ল ২৬ শতাংশ! ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত ৬।
  • যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন। মারিয়ুপোলে আটক ইউক্রেন সেনাকে আত্মসমর্পণের ‘চরম সময়সীমা’ দিল রুশ ফৌজ। মঙ্গলবার রুশ সেনার তরফে ঘোষণা করা হয়েছে, অবিলম্বে আত্মসমর্পণ না করলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অনুগতদের চরম পরিণতির জন্য প্রস্তুত থাকতে হবে।






Related articles

ভোটের প্রস্তুতিতে ‘নজরে’ তিন জেলা, সোমে রাজ্যে নির্বাচন কমিশনের উচ্চপর্যায়ের দল

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যের আইন-শৃঙ্খলা এবং প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখতে সোমবার রাজ্যে আসছেন সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ...

বিয়েতে রাজি না হওয়ায় বাগদত্তাকে HIV ইঞ্জেক্ট! আত্মঘাতী তরুণী

বিয়েতে রাজি না হওয়ায় বাগদত্তার শরীরে এইচআইভি (HIV) সংক্রমিত রক্ত ইনজেক্ট করার অভিযোগ! এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার...

নাকা চেকিংয়ে বিপুল নগদ ও সোনা-সহ আটক বিজেপি প্রার্থী অশোক দিন্দার ঘনিষ্ঠ

ভোটের মুখে ফের অস্বস্তিতে পদ্মশিবির(Bharati Janata Party)। শনিবার বিজেপি বিধায়ক অশোক দিন্দার (Ashok Dinda) ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সন্দীপ...

ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত, ইতিহাস তৈরির দোরগোড়ায় আয়ুষ

বিশ্বের এক নম্বর এবং প্যারিস অলিম্পিক্সে রুপো জয়ী তাইল্যান্ডের কুনলাভুত ভিতিদসার্নকে হারিয়ে ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপের ফাইনালে (Badminton Asia...