Tuesday, March 24, 2026

Donkey sanctuary: ভূস্বর্গে তৈরি হচ্ছে গাধার সংরক্ষণশালা!

Date:

Share post:

চিরকাল বুদ্ধিহীনতাকে কেন গাধার সঙ্গে তুলনা করা হয় বলতে পারেন? যুগ যুগ ধরে এহেন অপবাদ সহ্য করে আসছে যে প্রাণীটি, তার মধ্যে কি কোন গুনই নেই? আলবাত আছে। বিশ্বাস করুন বা না করুন, বাস্তব এটাই যে গাধার(Donkey) মতন বুদ্ধি সম্পন্ন প্রাণী পৃথিবীতে খুব কমই আছে। তাই এবার ভূস্বর্গে (Kashmir) গাধার জন্য তৈরি হচ্ছে সংরক্ষণশালা(Donkey sanctuary)।

এই পৃথিবীতে সব প্রাণীরই কোনও না কোনও বিশেষ ক্ষমতা বা গুণ আছে। সেই দিক দিয়ে বিচার করলে গাধাও ব্যতিক্রমী নয়। মানুষের নির্দেশ পালনে গাধার জুড়ি মেলা ভার, পাশাপাশি এই প্রাণীটির ঘ্রাণশক্তি আর শ্রবণশক্তিও তুখোড়। আগাম বিপদ সংকেত এরা সহজেই অনুধাবন করতে পারে। প্রখর স্মৃতি শক্তি সম্পন্ন এই প্রাণীটির মূল্য কল্পনাও করতে পারবেন না। যদি অর্থকরী দিক থেকে ভাবেন, তাহলে জেনে নিন গাধার দুধ অত্যন্ত চড়া দামে বাজারে বিক্রি হয়।এক লিটার দুধের দাম প্রায় ২০০০ থেকে ৪০০০ টাকা পর্যন্ত হয়। লকডাউনে গুজরাট এবং মহারাষ্ট্রে ৭-৮ হাজার টাকায় বিক্রি হয়েছে গাধার দুধ। এবার সেই গাধা কে নিয়েই চলছে ভাবনাচিন্তা আর সেখান থেকেই প্রকাশ্যে এসেছে সংরক্ষণশালার প্রস্তাব।

সূত্রের খবর কাশ্মীরের লেতে ডাঙ্কি পার্ক (Donkey Park) তৈরি হচ্ছে। বলা যেতে পারে প্রায় আস্তাবলের সমমর্যাদা সম্পন্ন এই সংরক্ষণশালা(Donkey sanctuary)। সারা দেশের মধ্যে এই প্রথম এই ধরনের ভাবনা চিন্তা করেছে দিল্লির এক বেসরকারি সংস্থা। মনে করা হচ্ছে যে লে বা লাদাখে যেহেতু গাধা পরিবহনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যম, তাই সেই অঞ্চলের অর্থনৈতিক বিকাশ কে মাথায় রেখে এমন ভাবনা। পর্যটকরা দুর্গম স্থানে ভ্রমণের জন্য এখনও গাধাকেই বেছে নেন। কিন্তু বয়স্ক গাধারা ঠিকমতো পরিবহনে সক্ষম না হওয়ায় তাদের মনিবরা তাড়িয়ে দেয়। অগত্যা ইতস্তত ঘুরে বেড়াতে বাধ্য হয় গাধার দল। এবার তাদের নিয়ে ভাবনাচিন্তা।

হিসেব বলছে সারা দেশে বর্তমানে গাধার সংখ্যা ১ লক্ষ ২০  হাজার কিন্তু চিন্তার বিষয় যে সংখ্যাটা ক্রমশই নিম্নমুখী। সংরক্ষণশালা শুধু গাধাদের সুরক্ষা দেবে এমনটাই নয়, পাশাপাশি স্থানীয় অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে কার্যকরী ভূমিকা পালন করবে বলেই বেসরকারি সংস্থাটি মনে করছে। ধাপে ধাপে দেশের অন্যান্য রাজ্যে ও এই নিয়ে কাজ শুরু হবে বলে সূত্রের খবর।

Related articles

হাতে স্টিয়ারিং, কানে হনুমান চালিশা! ফেরারি ছুটিয়েও ‘মাটির মানুষ’ হার্দিক

অন্য কোনও গানে নয়, বরং ভক্তির সুরে মজেছেন মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) অধিনায়ক। কোটি টাকার লাল ফেরারিতে বসলে...

স্বেচ্ছামৃত্যু প্রক্রিয়া সম্পন্ন: হরিশ রানার শেষ অধ্যায়ে ভারতে নতুন অধ্যায়ের সূচনা

একটি অধ্যায়ের শেষে সবসময়ই একটি নতুন অধ্যায়ের সূচনা হয়। উত্তরপ্রদেশের হরিশ রানার মৃত্যুতে একদিকে যেমন তাঁর দীর্ঘ রোগ...

অনলাইনে খাবার অর্ডারে বাড়তি খরচ, জোম্যাটোর পর ফি বাড়াল সুইগি 

অনলাইনে খাবার অর্ডার করা এখন আর শুধু রেস্তোরাঁর দামের উপর নির্ভর করছে না, তার সঙ্গে যুক্ত হচ্ছে একাধিক...

জিআইএসএস তথ্য বাধ্যতামূলক, পেনশন প্রক্রিয়া সহজে জোর রাজ্যের

রাজ্য সরকারি কর্মী ও আধিকারিকদের সাধারণ বিমা ও সঞ্চয় প্রকল্প (জিআইএসএস) সংক্রান্ত তথ্য বাধ্যতামূলকভাবে সার্ভিস বুকে অন্তর্ভুক্ত করার...