Wednesday, June 24, 2026

হাইকোর্টের নির্দেশ মেনে নয়া বিজ্ঞপ্তি জারি,সমস্ত পড়ুয়াদের জন্য খুলে গেল জি ডি বিড়লা স্কুল

Date:

Share post:

হাইকোর্টের নির্দেশ মেনে নতুন বিজ্ঞপ্তি জারি করল রানিকুঠির জি ডি বিড়লা স্কুল। স্কুলের তরফে জারি করা এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আদালতের নির্দেশ মেনে সমস্ত পড়ুয়াই আজ থেকে স্কুলে আসতে পারবে।


আরও পড়ুন: তৃণমূল কর্মীর ফোনের ওপার থেকে ভেসে এলো “অভিষেক ব্যানার্জি বলছি”! তারপর…


প্রসঙ্গত, বকেয়া বেতন নিয়ে বারবার বিতর্ক তৈরি হয় জি ডি বিড়লা স্কুলে। এই নিয়ে অভিভাবকরা বিক্ষোভ দেখালে আইনশৃঙ্খলাজনিত সমস্যার কারণ দেখিয়ে চলতি মাসের শুরুতেই স্কুল বন্ধ করে দেয় স্কুল কর্তৃপক্ষ। এরপর স্কুল খুললেও শুধুমাত্র যারা স্কুলের বেতন মিটিয়েছে, তাদেরই স্কুলে ঢোকার অনুমতি দেওয়া হয়। এরই প্রতিবাদে হাইকোর্টে মামলা করেন অভিভাবকদের একাংশ।

মঙ্গলবার হাইকোর্টের রায়ে ধাক্কা খায় জি ডি বিড়লা স্কুল। বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়, মৌসুমী ভট্টাচার্য ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, বেতন বকেয়া থাকলেও পড়ুয়াদের স্কুলে ঢুকতে দিতে হবে বলে নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। তারপরই বুধবার আদালতের নির্দেশ মেনে সকল পড়ুয়াকে স্কুলে আসতে বলে নয়া বিজ্ঞপ্তি দেয় জি ডি বিড়লা স্কুল কর্তৃপক্ষ।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...