Tuesday, March 24, 2026

উলুবেড়িয়ায় চেম্বার অফ কমার্সের উদ্যোগে গড়ে উঠছে টেক্সটাইল হাব

Date:

Share post:

বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে বৃহৎ শিল্পের পাশাপাশি ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের একাধিক ইউনিট রাজ্যে চালুর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। আগামিকাল বৃহস্পতিবার সম্মেলনে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের সঙ্গে যুক্ত বিনিয়োগকারীরা সামিল হবেন। সেখানেই রাজ্যে নতুন কোথায় কী  কী ক্ষুদ্র ও মাঝারি শিল্প আসছে তার বিস্তারিত  তথ্য তুলে ধরা হবে। এর মধ্যে উল্লেখযোগ্য হল উলুবেড়িয়া চেম্বার অফ কমার্সের উদ্যোগে শ্যামপুরে সিদ্ধেশ্বরী কটন মিলের ৫ একর জায়গায় গড়ে উঠবে  একটি টেক্সটাইল হাব। সেখানে ৫০০ জন মহিলা সহ প্রায় ১  হাজার জনের সরাসরি কর্মসংস্থান হবে। ২০ কোটি টাকা বিনিয়োগ হবে। এই ব্যাপারে বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলনে আগামিকাল বৃহস্পতিবার স্লাইড-শোয়ের মাধ্যমে উপস্থিত প্রতিনিধিদের সামনে পুরো প্রকল্পটির বিষয়ে বিস্তারিতভাবে জানানো হবে। উলুবেড়িয়া চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাধারণ সম্পাদক প্রবীর রায় জানান এই শিল্পতালুকে ৭-৮টি টেক্সটাইল কারখানা গড়ে উঠবে। রাজ্য সরকারের উদ্যোগে এখানকার পরিকাঠামোর উন্নতি ঘটানো হচ্ছে। কীভাবে এখানে শিল্পতালুকটি গড়ে উঠবে তার একটি রূপরেখা তৈরি করে আমরা ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প দফতরে পাঠিয়ে দিয়েছি। এই শিল্পতালুকটি চালু হলে এখানকার আর্থ-সামাজিক ছবিটাই পুরো বদলে যাবে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাব মতো এই উলুবেড়িয়া চেম্বার অফ কমার্সের উদ্যোগে কাশফুলের বালিশ ও বালাপোশ তৈরি করা হয়েছে। শাটল কক তৈরির ক্লাস্টারও তৈরি করেছেন উলুবেড়িয়া বণিক সভার সদস্যরা। এবার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে উলুবেড়িয়া বণিকসভার উদ্যোগে শ্যামপুরে টেক্সটাইল হাব তৈরির কথাও আনুষ্ঠানিকভাবে ঘোষণা হচ্ছে।

Related articles

হাতে স্টিয়ারিং, কানে হনুমান চালিশা! ফেরারি ছুটিয়েও ‘মাটির মানুষ’ হার্দিক

অন্য কোনও গানে নয়, বরং ভক্তির সুরে মজেছেন মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) অধিনায়ক। কোটি টাকার লাল ফেরারিতে বসলে...

স্বেচ্ছামৃত্যু প্রক্রিয়া সম্পন্ন: হরিশ রানার শেষ অধ্যায়ে ভারতে নতুন অধ্যায়ের সূচনা

একটি অধ্যায়ের শেষে সবসময়ই একটি নতুন অধ্যায়ের সূচনা হয়। উত্তরপ্রদেশের হরিশ রানার মৃত্যুতে একদিকে যেমন তাঁর দীর্ঘ রোগ...

অনলাইনে খাবার অর্ডারে বাড়তি খরচ, জোম্যাটোর পর ফি বাড়াল সুইগি 

অনলাইনে খাবার অর্ডার করা এখন আর শুধু রেস্তোরাঁর দামের উপর নির্ভর করছে না, তার সঙ্গে যুক্ত হচ্ছে একাধিক...

জিআইএসএস তথ্য বাধ্যতামূলক, পেনশন প্রক্রিয়া সহজে জোর রাজ্যের

রাজ্য সরকারি কর্মী ও আধিকারিকদের সাধারণ বিমা ও সঞ্চয় প্রকল্প (জিআইএসএস) সংক্রান্ত তথ্য বাধ্যতামূলকভাবে সার্ভিস বুকে অন্তর্ভুক্ত করার...