Monday, June 15, 2026

জেলায় জেলায় লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তুলে দেওয়া হল মহিলাদের হাতে

Date:

Share post:

বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই উপলক্ষে বুধবার  রাজ্যজুড়ে লক্ষীর ভান্ডারের প্রাপকদের হাতে চেক তুলে দেওয়া হল।  এদিন চুঁচুড়ার রবীন্দ্র হলে এই অনুষ্ঠানটি হয়। উপস্থিত ছিলেন রাজ্যের শ্রমমন্ত্রী এবং পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী শ্রী বেচারাম মান্না, ডিএম হুগলী পি দীপপ্রিয়া, পরিবেশ মন্ত্রী রত্না দে নাগ, সভাধিপতি মেহেবুব রহমান, সাংসদ অপরূপা পোদ্দার সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা।

এদিন উত্তরবঙ্গেও লক্ষীর ভান্ডারের প্রাপকদের হাতে চেক তুলে দেওয়া হল। মুখ‍্যমন্ত্রী মমতা ব‍ন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল অনুষ্ঠানে‌র মাধ্যমে জলপাইগুড়ি জেলার এক হাজার মহিলা‌কে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অর্থ দেওয়া হল বুধবার। জলপাইগুড়ি সরোজেন্দ্রদেব রায়কত কলাকেন্দ্রে আয়োজিত একটি অনুষ্ঠানে‌র মধ্য দিয়ে এই অর্থ দেওয়া হয়। উপস্থিত ছিলেন রাজ্যের আদিবাসী কল্যাণ মন্ত্রী বুলু চিক বড়াইক, জলপাইগুড়ি‌র বিধায়ক ডাঃ প্রদীপকুমার বর্মা, রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, জেলাশাসক মৌমিতা গোদারা বসু সহ বিভিন্ন সরকারি আধিকারিকরা। মন্ত্রী বুলু চিক বড়াইক বলেন, মোট এক হাজার জন মহিলা‌কে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে লক্ষীর ভান্ডারের প্রথম কিস্তির টাকা প্রদান করে রাজ্য সরকার। কলকাতা থেকে এই অনুষ্ঠানের ভার্চুয়ালি উদ্ধোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব‍্যানার্জি। স্বাভাবিকভাবেই খুশি লক্ষীর ভান্ডার এর আওতায় আসা লক্ষী প্রাপকেরা।

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...