Monday, June 15, 2026

অস্ত্র ও সেনা সরঞ্জাম উৎপাদনে লক্ষ্যমাত্রা ছাপিয়ে গিয়েছে দেশ: প্রতিরক্ষা মন্ত্রক

Date:

Share post:

দেশের প্রতিরক্ষা ক্ষেত্রকে আত্মনির্ভর করার ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। আর সেই লক্ষ্যে আমদানি নয়, উৎপাদনে জোর দিয়েছিল প্রতিরক্ষা মন্ত্রক(Defence Ministry)। আত্মনির্ভরতার(Self Indipendent) লক্ষ্যে দেশ যে সাফল্যের পথ ধরেছে এদিন তারই পরিসঙ্খ্যান তুলে ধরল প্রতিরক্ষা মন্ত্রক। এদিন প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, অস্ত্র ও সেনা সরঞ্জাম উৎপাদনে লক্ষ্যমাত্রা ছাপিয়ে গিয়েছে ভারত(India)।

বুধবার প্রতিরক্ষা মন্ত্রকের তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, ২০২১-২২ অর্থবর্ষে অস্ত্র ও সামরিক সরঞ্জামের জন্য বাজেট বরাদ্দের মোট ৬৪ শতাংশ অভ্যন্তরীণ উৎপাদন ক্ষেত্রে ব্যয়ের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছিল। কিন্তু তা ছাপিয়ে গিয়ে ব্যয় হয়েছে ৬৫.৫ শতাংশ। ওই অর্থবর্ষে অস্ত্র ও সামরিক সরঞ্জামের জন্য বরাদ্দের ৯৯.৫ শতাংশ ব্যয় করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক।

আরও পড়ুন:দেশের মধ্যে নারী ক্ষমতায়নে নজির গড়েছে বাংলা: BGBS-এর মঞ্চে বললেন মমতা

উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তরফে আত্মনির্ভর ভারতের ডাক দেওয়ার পর, প্রতিরক্ষা মন্ত্রক আমদানি কমিয়ে উতপাদনে জোর দেওয়ার সিদ্ধান্ত নেয়। প্রতিরক্ষা উৎপাদনে ভারতকে স্বনির্ভর করার লক্ষ্যে গত বছর প্রথম ধাপে ১০১টি প্রতিরক্ষা সরঞ্জাম আমদানিতে নিষেধাজ্ঞা জারি করার সিদ্ধান্ত নিয়েছিল মোদি সরকার। এদিন মন্ত্রকের তরফে বিবৃতি জারি করে জানণ হল, যুদ্ধাস্ত্র ও সেনা সরঞ্জাম উৎপাদনে দেশ তার লক্ষ্যমাত্রা ছাপিয়ে গিয়েছে।




Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...