Saturday, April 4, 2026

জাহাঙ্গিরপুরী কাণ্ডের মাস্টারমাইন্ড আনসারের বিজেপি যোগ, ছবিসহ টুইট পার্থ-ইন্দ্রনীলদের

Date:

Share post:

দিল্লির জাহাঙ্গিরপুরী হিংসার মূলচক্রী মহম্মদ আনসারের(Md Ansar) বিজেপি(BJP) যোগ এবার স্পষ্ট হয়ে উঠল। বিজেপির উত্তরীয় গলায় গেরুয়া শিবিরের নেতাদের সঙ্গে আনসারের এমন একাধিক ছবি শুক্রবার প্রকাশ্যে এনেছেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়(Partha Chaterjee), রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন(Indranil Sen) সহ অন্যান্য নেতৃত্বরা। আর এই ছবি স্পষ্ট করে দিচ্ছে দিল্লি হিংসার মাস্টারমাইন্ড আনসারের আসল রাজনৈতিক পরিচয় নিয়ে।

আনসারের বিজেপি যোগের যে ছবি এদিন প্রকাশ্যে এসেছে সেখানে দেখা যাচ্ছে, গেরুয়া শিবিরের সঙ্গে যথেষ্ট ঘনিষ্ঠ দিল্লি হিংসা কাণ্ডের মুল অভিযুক্ত এই আনসার। গেরুয়া পতাকা গায়ে জড়িয়ে মিছিলে হাঁটার পাশাপাশি বিজেপির মঞ্চে নেতৃত্বদের সঙ্গেও দেখা যাচ্ছে তাঁকে। আর এই ছবি তুলে ধরে তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় টুইটে লেখেন, “আমি বিশ্বাস করি আমাদের অগ্রাধিকার হয়া উচিৎ ন্যায়বিচার নিশ্চিত করা। অপরাধীদের উপযুক্ত শাস্তি দেওয়া। আমরা এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি আনসার বিজেপির সঙ্গে ঠিক কতখানি ঘনিষ্ঠ।” পার্থ চট্টোপাধ্যায়ের পাশাপাশি আনসারের বিজেপি যোগের ছবি তুলে ধরে টুইট করেছেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন। টুইটে তিনি লেখেন, আনসারকে আশ্রয় দিয়েছিল বিজেপি। নিচের ছবিগুলি তা স্পষ্ট করে দিয়েছে। এইসব আবর্জনা দিয়ে মোদি-শাহ জুটিকে খুশি করতে চেষ্টার কোনও ত্রুটি রাখেনি ওরা। পাশাপাশি তার বিজেপি যোগের ছবি তুলে ধরে শাস্তির দাবিতে সরব হয়েছেন রাজ্যের আরও এক মন্ত্রী সুজিত বসু। আনসারের বিজেপি যোগের ছবি তুলে ধরে টুইট করেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সমীর চক্রবর্তীর মত একাধিক তৃণমূল নেতা।

আরও পড়ুন:ফের রাজ্য নেতৃত্বের উপর ক্ষোভে বিস্ফোরক টুইট অনুপম হাজরার, সঙ্গে পরামর্শ

প্রসঙ্গত, দিল্লির জাহাঙ্গিরপুরী হিংসার ঘটনার তদন্তে নেমে তদন্তকারী দল এই ঘটনায় বাংলা যোগ পায়। মূলচক্রী হিসেবে উঠে আসে হলদিয়ার জামাই আনসারের নাম। তবে এই ঘটনা বঙ্গ রাজনীতিতে সাড়া ফেলে দেয় যখন দেখা যায় তৃণমূলের এক কাউন্সিলরের সঙ্গে এই অভিযুক্তের ছবি। স্বাভাবিকভাবেই বিষয়টিকে হাতিয়ার করে ময়দানে নামে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী সহ অন্যান্য ছোট মেজ নেতারা। এই ঘটনার পর এবার ওই অভিযুক্তের সঙ্গে বিজেপি ঘনিষ্ঠতা স্পষ্ট হয়ে গেল।




Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...