Monday, April 13, 2026

এসএসকেএম থেকে ছাড়া পাচ্ছেন অনুব্রত মণ্ডল, চার সপ্তাহের বেড রেস্টের পরামর্শ চিকিৎসকদের

Date:

Share post:

দুই সপ্তাহ ভর্তি থাকার পর এসএসকেএম হাসপাতাল থেকে আজই ছাড়া পাচ্ছেন অনুব্রত মণ্ডল, কিন্তু এখনও পুরোপুরি সুস্থ নন তিনি। হাসপাতাল থেকে ছুটি পেলেও পুরোপুরি বেড রেস্টে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। অনুব্রত মণ্ডলের করোনারি আর্টারিতে ব্লকেজ ধরা পড়েছে। সূত্রের খবর, একটি আর্টারিতে ৭০% ও অন্যটিতে ৬০% ব্লক রয়েছে তাঁর।আরও পড়ুন – জাহাঙ্গিরপুরীতে ঢুকতে বাধা তৃণমূলের প্রতিনিধি দলকে, রিপোর্ট মমতা বন্দ্যোপাধ্যায়কে

উল্লেখ্য, গত ৬ এপ্রিল সিবিআই দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল অনুব্রত মন্ডলের (Anubrata Mondal)। তবে সেদিনই  শারীরিক অসুস্থতা নিয়ে এসএসকেএম (SSKM) হাসপাতালে পৌঁছান অনুব্রত মণ্ডল। হাসপাতালে ভর্তি হওয়ার পর অনুব্রত মণ্ডল সিবিআইয়ের থেকে সশরীরে গিয়ে হাজিরা দেওয়ার জন্য চার সপ্তাহের সময় চেয়েছিলেন। দিনভর নানান শারীরিক  পরীক্ষা-নিরীক্ষার পর এসএসকেএমের (SSKM) উর্বান ব্লকে ভর্তি হন তৃণমূল নেতা। গত বুধবার এসএসকেএমের উঠবেন ব্লক থেকে বেরিয়েছিলেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। হাসপাতাল সূত্রে খবর, শারীরিক পরীক্ষার জন্য  তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল এসএসকেএমের অ্যানেক্স রামরিক হাসপাতলে।চার সপ্তাহ রেস্টে থাকার পর আবারও তাঁকে আসতে হবে এসএসকেএম (SSKM) হাসপাতালে। এই চার সপ্তাহের মধ্যে মায়োকার্ডিয়াল পার্ফিউসন ইমেজিং নামে একটি পরীক্ষা করাতে হবে অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal)। যদিও এই পরীক্ষাটি এসএসকেএম হাসপাতালে হয়না। হৃৎপিন্ডের রক্ত প্রবাহ কেমন রয়েছে, হৃৎপিন্ডের মাংসপেশী ঠিকমত কাজ করছে কিনা, তা বোঝার জন্যই পরীক্ষাটি জরুরি।

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...