Saturday, June 20, 2026

পাকিস্তান ছাড়তে পারবেন না ইমরানের মন্ত্রীরা: মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত শাহবাজের

Date:

Share post:

ক্ষমতা দখলের পরই এবার ইমরান মন্ত্রিসভার সদস্যদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিলেন পাকিস্তানের(Pakistan) নতুন মন্ত্রী শাহবাজ শরিফ(Shahabaz Sharrif)। মন্ত্রিসভার প্রথম বৈঠকেই তিনি সিদ্ধান্ত নিলেন ইমরান খানের(Imran Khan) মন্ত্রিসভার সদস্যরা এখন চাইলেও আর পাকিস্তান ছাড়তে পারবেন না। শাহবাজের এহেন সিদ্ধান্তকে সম্পূর্ণরুপে বদলার রাজনীতি হিসেবে দেখছে রাজনৈতিক মহল।

পাকিস্তানের নয়া প্রধানমন্ত্রীর দাবি, ইমরান খান ও তার মন্ত্রিসভার সদস্যরা আদ্যোপান্ত দুর্নীতিতে যুক্ত। সুযোগ পেলেই দুর্নীতির টাকা নিয়ে বিদেশে পালাতে পারে তাঁরা। ফলে অনুমতি ছাড়া তাঁদের দেশ ছাড়তে দেওয়া হবে না। শুধু তাই নয় মন্ত্রীসভার বৈঠকে শাহবাজ সিদ্ধান্ত নিয়েছেন নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম তিনি ‘এক্সিট কন্ট্রোল লিস্ট’ (ECL) থেকে বাদ দিয়ে দিয়েছেন। অর্থাৎ বর্তমান মন্ত্রিসভার সদস্যদের আর দেশে ঢোকা বেরোনো নিয়ন্ত্রণ করা হবে না। প্রাক্তন প্রধানমন্ত্রী অর্থাৎ নিজের দাদা নওয়াজ শরিফের (Nawaz Sharif) নামও এই তালিকা থেকে বাদ দিয়েছেন তিনি। ফলস্বরুপ নওয়াজ শরিফের আর দেশে ফেরায় কোনও বাধা রইল না। জানা যাচ্ছে আসন্ন ইদে দেশে ফিরতে পারবেন তিনি।




Related articles

সই-জাল তদন্তে শোভনদেবের বাসভবনে সিআইডি 

বিধানসভায় সই-জাল কাণ্ডের তদন্তে এবার বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের (TMC MLA Sovandeb Chattopadhyay) বাড়িতে সিআইডি...

সোনা রুপোর দামে বড় পতন! শনিবার নতুন দাম দেখে নিন এক নজরে

সপ্তাহের শেষে গয়না কেনাতে বড় স্বস্তি। এক ধাক্কায় বেশ খানিকটা কমল সোনা রুপোর দাম। আপনি যদি এই সময়ে...

চারধাম যাত্রা রেকর্ড মৃত্যু, চিন্তা বাড়ছে উত্তরাখণ্ড প্রশাসনের

গত এপ্রিল থেকে উত্তরাখণ্ডে চারধাম যাত্রা(Char Dham Yatra) শুরু হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত পুণ্যার্থীর সংখ্যা ছাড়িয়েছে ৩৭ লক্ষ। কিন্তু...

যোগ দিবসে কলকাতায় বৃষ্টির পূর্বাভাস! শনিতে জারি কমলা সর্তকতা

বৃষ্টির জেরে তাপমাত্রা সামান্য কমলেও শনিবার সকাল থেকে দক্ষিণবঙ্গ জুড়ে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। যদিও দুপুরের পর আবহাওয়ার...