Saturday, April 4, 2026

Ravindra Jadeja:’জানতাম ধোনি ম‍্যাচ জিতিয়ে ফিরবেন’, বললেন সিএসকে অধিনায়ক রবীন্দ্র জাদেজা

Date:

Share post:

বৃহস্পতিবার রাতে মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indiance) বিরুদ্ধে দুরন্ত ব‍্যাটিং করে ম‍্যাচ জিতিয়েছেন ফিনিশার মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে শেষ বলে চার মেরে চেন্নাই সুপার কিংসকে (CSK) জিতিয়েছেন মাহি। আর এই জয়ের পরে,ম্যাচ শেষে নিজের প্রাক্তন অধিনায়কের প্রশংসায় মাতলেন সিএসকের বর্তমান অধিনায়ক রবীন্দ্র জাদেজা। ধোনির প্রশংসায় জাড্ডু বলেন, ধোনি ক্রিজে থাকায় জয়ের আশা ছাড়েনি আমরা।

সাংবাদিক সম্মেলনে মুম্বই ম‍্যাচ নিয়ে জাড্ডু বলেন,” শেষ দিকে খুব চাপের মধ্যে ছিলাম। কিন্তু আমরা জানতাম ক্রিকেটের সব থেকে বড় ফিনিশার ক্রিজে আছে। এর আগেও অনেক ম্যাচে ও দলকে জিতিয়েছে। আর এবারেও ধোনি সেটাই করে দেখাল। ভরসা ছিল। জানতাম ম‍্যাচটা জিতিয়ে আনবে।”

দলের আরকে ক্রিকেটারের প্রশংসায়ও করেন জাড্ডু। যিনি কিনা রোহিত শর্মা, ইশান কিষাণকে আউট করেন। সেই মুকেশ চৌধুরীর প্রশংসায় সিএসকে অধিনায়ক বলেন,” শুরুর দিকে মুকেশ খুব ভাল বল করেছে। তাই ওকে পাওয়ার প্লে-তে ব্যবহার করতে চেয়েছিলাম। সেটা কাজে দিয়েছে। দুটো বড় উইকেট নিয়ে শুরুতেই মুম্বইকে ধাক্কা দিয়েছে মুকেশ। সেটা কাজে লেগেছে।”

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...