Friday, June 26, 2026

Visva Bharati University: পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু! বিশ্বভারতীর উপাচার্যর ভূমিকা নিয়ে আবারও প্রশ্ন

Date:

Share post:

বিশ্বভারতীর ছাত্রাবাসে পড়ুয়ার রহস্যমৃত্যু নিয়ে শুক্রবারও উত্তাল বিশ্ববিদ্যালয় চত্বর। পাঠভবনের মৃত ছাত্রের পরিবার গতকাল রাত থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাড়ির সামনে অপেক্ষা করেও দেখা পাননি উপাচার্যের। কথা তো দূর, মৃত ছাত্রের মৃত্যুর বিষয়ে একটিও কথা বলেননি উপাচার্য। আর এতেই ফের বিতর্কে জড়িয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। মৃত ছাত্রের পরিবারের অভিযোগ, ছাত্রের মৃত্যুর প্রসঙ্গে কোনও খবরই জানানো হয়নি।

আরও পড়ুন:ফের দিল্লির রোহিণী আদালতে গুলি, কোর্ট চত্বরে আতঙ্ক

বৃহস্পতিবার সকালে বিশ্বভারতীর ছাত্রাবাস থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র অসীম দাসের মৃতদেহ ঘিরে উত্তাল হয়ে ওঠে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। মৃত ছাত্রের পরিবারের অভিযোগ, খুন করা হয়েছে ওই ছাত্রকে। এনিয়ে শান্তিনিকেতন থানায় অভিযোগও দায়ের করেছে পরিবার। তারপরই মৃত্যুর কারণ জানতে চেয়ে উপাচার্যের সঙ্গে কথা বলতে তাঁর বাড়িতে যান মৃত ছাত্রের পরিবার। কিন্তু তাঁদের অভিযোগ একটিবারের জন্যেও বেরিয়ে আসেননি উপাচার্য। ঘটনাকে ঘিরে অবস্থান-বিক্ষোভে বসেছেন মৃতের পরিবারের লোকজন। বিশ্বভারতীর পড়ুয়াদের একাংশও মৃত ছাত্রের পরিবারের পাশে দাঁড়িয়েছেন।


মৃত ছাত্রের বাবার অভিযোগ, তাঁর ছেলে অসীম দাসকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এমনকি প্রমাণ লোপাট ও ষড়যন্ত্রেও অভিযোগ করেছেন মৃত ছাত্রের বাবা। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিনিকেতন থানার পুলিশ। অসীমের বাবা ঘটনা সম্পর্কে বলছেন, ”কাল থেকে উপাচার্যের বাড়ির সামনে বসে আছি আমার মনের কিছু কথা আছে সেগুলো বলব। পাশাপাশি এই ঘটনা কিভাবে ঘটল সেই নিয়েও কথা বলতাম।” পড়ুয়াদের মধ্যে একাংশের বক্তব্য আমরা কোন বিশ্বভারতীতে পড়ছি, একটা মর্মাহত ঘটনা ঘটেছে অথচ কর্তৃপক্ষ দেখা করছে না। এই কর্তৃপক্ষকে ধিক্কার জানানো ছাড়া আর কোনও ভাষাই খুঁজে পাচ্ছি না।

প্রসঙ্গত, নানুর থানার বনগ্রামের  বাসিন্দা অসীম দাস বিশ্বভারতীর পাঠভবনের দ্বাদশ শ্রেণীর ছাত্র। উত্তরশিক্ষা ছাত্রাবাসে থেকে সে পড়াশোনা করত৷ দ্বিতীয় শ্রেনী থেকে সে পাঠভবনে হস্টেলে থেকে পড়াশুনা করে আসছে। গত এক সপ্তাহ আগে এই হস্টেল ছাত্রদের জন্য খুলে দেওয়া হয়েছে। বিশ্বভারতী সূত্রে জানা গিয়েছে, অসীম তার বেশ কয়েকজন সহপাঠীর সঙ্গে হস্টেলের একটি ঘরে থাকছিল। বৃহস্পতিবার সকালে অসীম-সহ তার বন্ধুরা ক্লাসে যাওয়ার জন্য প্রস্তুত ছিল। অন্য বন্ধুরা ৬.৪৫ গৌরপ্রাঙ্গনে প্রার্থনা করতে গেলেও অসীম যায়নি। তারপরই তার বন্ধুরা হস্টেলে ফিরে অসীমের ঝুলন্ত দেহ দেখতে পায়। তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...