Saturday, April 4, 2026

Afghanistan: ভয়াবহ বিস্ফোরণ, জুম্মাবারে কেঁপে উঠল মসজিদ, মৃত ৩৩

Date:

Share post:

ফের রক্তাক্ত আফগানিস্তান। শুক্রবার আফগানিস্তানের(Afghanistan) একটি মসজিদ (Mosque) কেঁপে উঠল ভয়াবহ বিস্ফোরণে(Blast)। জুম্মাবার হওয়ায় প্রার্থনা চলছিল সেই মুহূর্তে,একাধিক শিশুসহ মোট ৩৩ জনের মৃত্যু হয়েছে বলেই সংবাদসূত্রে খবর।

ধর্ষণে বাধা দেওয়ায় ৫ জনকে খুন! যোগী সরকারের তীব্র নিন্দা তৃণমূলের

এর আগে বুধবারই উত্তর আফগানিস্তানের দুটি মসজিদে বিস্ফোরণ (mosque blast in Afghanistan)হয়, সেই ঘটনার দুদিনের মধ্যেই আবার বিস্ফোরণ। এবার দেশের আভ্যন্তরীণ সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। গত বছর আফগানিস্তানের দখল নিয়েছে তালিবান(Taliban)। সুস্থভাবে সরকার চালানোর প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও বারবার সন্ত্রাসবাদী হামলার শিকার আফগানিস্তান। জিহাদি গোষ্ঠী থেকে শুরু করে সুন্নি আইসিস গোষ্ঠী বারবার আফগানিস্তানকে নিশানা করেছে। মূলত স্কুল আর মসজিদগুলোকেই টার্গেট করা হচ্ছে। তালিবান সরকারের পক্ষ থেকে এই ঘটনার তীব্র সমালোচনা করা হয়েছে, পাশাপাশি আহত ও নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

তালিব প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন কুন্দুজ শহরের ইমাম সাহিব জেলার মৌলবি সিকন্দর জেলায় এই বিস্ফোরণ ঘটেছে। এই ভয়াবহ বিস্ফোরণের জেরে মসজিদের একদিকের অংশ পুরো ভেঙ্গে গেছে। মনে করা হচ্ছে মসজিদের ভিতরেই কোথাও বোমা মজুদ রাখা ছিল। বারবার সন্ত্রাসবাদী হামলার জেরে আফগানিস্তানের সুরক্ষা নিয়ে এবার আন্তর্জাতিক মহলেও প্রশ্ন উঠতে শুরু করেছে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...